বৃহস্পতির থেকে ১৩ গুণ এলিয়েন গ্রহর সন্ধান, চাঞ্চল্যকর আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের
মহাকাশে এমন কি কোনো গ্রহ রয়েছে, যেখানে রয়েছেন ভিনগ্রহী বা এলিয়েনরা। মহাকাশ বিজ্ঞানীরা যখন এলিয়েনের সন্ধানে নানা চেষ্টা করে চলেছেন, তখন ভারতীয় বিজ্ঞানীরা দিলেন অন্য এক তাক লাগানো খবর। চাঞ্চল্যকর আবিষ্কার বিজ্ঞানীরা জানান, বৃহস্পতির থেকে ১৩ গুণ বড়ো এলিয়েন গ্রহ রয়েছে মহাকাশে।
ভারতের পিআরএল বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত হয়েছে তৃতীয় এক্সোপ্ল্যানেট। আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি বা পিআরএলের অধ্যাপক অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল মহাকাশে এলিয়েন গ্রহ আবিষ্কার করেছে, যা বৃহস্পতির চেয়ে ১৩ গুণ বড়।

এটি ভারত থেকে পিআরএল বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত তৃতীয় এক্সোপ্ল্যানেট। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স লেটারস জার্নালে এই অনুসন্ধানের বিষয়ে বিশদে প্রকাশিত হয়েছে। ভারত, জার্মানি, সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এই গবেষক দলে ছিলেন।
গ্রহের ভরকে সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে মাউন্ট আবুতে গুরুশিখর মানমন্দিরে অ্যাডভান্সড রেডিয়াল বেগ আবু-স্কাই সার্চ স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে এক্সোপ্ল্যানেটের ভর আবিষ্কার করেন তাঁরা। নতুন আবিষ্কৃত গ্রহ টিওআই-৪৬০৩ একটি এইচডি-২৪৫১৩৪ নামক নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।
নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট প্রাথমিকভাবে নক্ষত্রটিকে অজানা প্রকৃতির বস্তু বলে ঘোষণা করেছিল। কিন্তু তা এখন একটি গ্রহ বলে নিশ্চিত করা হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে টিওআই-৪৬০৩। গ্রহটি পৃথিবী থেকে ৭৩১ আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রতি ৭.২৪ দিনে এই গ্রহটি তার সূর্যকে একবার প্রদক্ষিণ করে।

এই গ্রহটি বর্তমানে ১৩৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয়ে উঠছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো এক বিজ্ঞপ্তিতে বলেছে, এই আবিষ্কারই নিশ্চিত করে গ্রহটি বিশাল। একানে আরও বিশালাকার গ্রহ রয়েছে। এই গ্রহগুলির ভর বৃহস্পতির ভরের ১১ থেকে ১৬ গুণ।
পৃথিবীর বাইরে কোনো জীবন গঠনের অনুসন্ধানের জন্য গবেষণা অব্যাহত রয়েছে। বিজ্ঞানীরা সেই অনুসন্ধানে নেমে সৌরজগতের বাইরে ৫০০০টিরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন। সেগুলি বিভিন্ন প্রকৃতির, বৈশিষ্ট্যও আলাদা। প্রত্যেকের বায়ুমণ্ডল বিভিন্ন।

নতুন আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট টিওআই-৪৬০৩ হল সবথেকে বৃহদায়তন এবং ঘনতম দৈত্য গ্রহগুলির মধ্যে একটি, যা আমাদের সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের ১০ ভাগের ১ ভাগ কম দূরত্বে রয়েছে। তা হোস্ট নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করে।
ইসরো জানিয়েছে, এই ধরনের সিস্টেমের শনাক্তকরণ বিশাল এক্সোপ্ল্যানেটের গঠন, স্থানান্তর এবং বিবর্তন প্রক্রিয়া সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এমন আরো গ্রহ আবিষ্কারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications