হাইব্রিড সূর্যগ্রহণ! মহাকাশে আরও এক বিরল ঘটনায় সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেবে চাঁদ
মহাকাশে আরও এক বিরল ঘটনা ঘটতে চলেছে। এও এক সূর্যগ্রহণ। হাইব্রিড সূর্যগ্রহণ! এই গ্রহণেও সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেবে চাঁদ। কিন্তু জানেন কি এই হাইব্রিড সূর্যগ্রহণ কী? এই হাইব্রিড সূর্যগ্রহণেও সূর্যের সমস্ত আলোকে আড়াল করে দেয় চাঁদ। এও এক মহাজাগতিক ঘটনা।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, আকাশে গ্রহের প্যারেডের কয়েক সপ্তাহ পরে আকাশ পর্যবেক্ষকরা আরও একটি স্বর্গীয় ঘটনার সাক্ষী থাকতে চলেছে। যা একটি সূর্যগ্রহণের মতোই। এবং অবশ্যই তা একটি বিরল ঘটনা হিসেবে জ্যোতির্বিজ্ঞানে চিহ্নিত। এই হাইব্রিড সূর্যগ্রহণের ঘটনা ঘটতে চলেছে ২০ এপ্রিল। ওইদিন চাঁদ পৃথিবীর দিকে আসা সূর্যের আলোকে ঢেকে দেবে।

এই হাইব্রিড সূর্যগ্রহণও এক প্রকাশ সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সঙ্গে চাঁদের ছায়ার তিনটি ক্ষেত্র জড়িত থাকে। তা হল- আম্ব্রা, পেনুম্ব্রা এবং অ্যান্টুম্ব্রা। হাইব্রিড গ্রহণ ঘটে যখন পৃথিবী সেই জায়গা দিয়ে ভ্রমণ করে যেখানে চাঁদের আম্ব্রা অর্থাৎ চাঁদের ছায়ার অন্ধকার অংশ তার অ্যান্টুম্ব্রার সঙ্গে মিলিত হয়। তার ফলে একটি অর্ধ-ছায়া শুরু হয়।
এখানে আরও একবার জেনে নেওয়া দরকার সূর্যগ্রহণ কী? সূর্যগ্রহণ হল একটি মহাজাগতিক ঘটনা, যা ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে। সূর্যের আলো অংশ পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় চাঁদ। চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে। এর ফলে পৃথিবীর কিছু অংশে অস্থায়ী অন্ধকার তৈরি হয়।

মোট তিন ধরনের সূর্যগ্রহণ হয়। পূর্ণাঙ্গ, আংশিক ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়। শুধুমাত্র সূর্যের বাইরের বায়ুমণ্ডল যাকে করোনা বলা হয়, তা পাতলা খোসার মতো দেখা যায়। আর আংশিক সূর্যগ্রহণে চাঁদ শুধুমাত্র আংশিকভাবে সূর্যকে ঢেকে রাখে। সূর্যের আলোর একটি অংশ দৃশ্যমান হয়।
আর বলয়গ্রাস সূর্যগ্রহণে চাঁদকে সূর্যের থেকে ছোটো দেখায় এবং চাঁদের চারপাশে সূর্যের আলোর একটি বলয় দেখা যায়। সূর্যের মাঝের অংশটা অন্ধকার দেখায়। তাহলে হাইব্রিড সূর্যগ্রহণ কী? বৃহস্পতিবারের যে সূর্যগ্রহণ হতে চলেছে, তা হল একটি হাইব্রিড সূর্যগ্রহণ। এটি একটি বিরল ঘটনা।
এই সূর্যগ্রহণ হল বলয়গ্রাস সূর্যগ্রহণ বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো দেখায়। যে স্থান থেকে এটি পর্যবেক্ষণ করা হচ্ছে তার উপর নির্ভর করে সেটি পূর্ণগ্রাসের মতো হবে নাকি বলয়গ্রাস হবে। হাইব্রিড সূর্যগ্রহণের সময় পৃথিবীর বক্রতা গ্রহণ-পথের কিছু অংশকে চাঁদের ছায়ার মধ্যে নিয়ে আসে।

ছায়ার সবচেয়ে অন্ধকার অংশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ নিজেই বিরল। কারণ এগুলি প্রতি ১৮ মাসে একবার হয়। কেবলমাত্র বিশ্বের কিছু অংশ থেকে দেখা যায় এবং যে সমস্ত অঞ্চলে গ্রহণ দৃশ্যমান হয়, সেগুলি বিভিন্ন মাত্রার অন্ধকার অনুভব করবে।
আর জেনে রাখা দরকার, সূর্যগ্রহণ কখনো একা আসে না। সূর্যগ্রহণের সঙ্গে একটি চন্দ্রগ্রহণও হয়। সেই চন্দ্রগ্রহণ হয় সূর্যগ্রহণের কয়েক সপ্তাহ আগে বা পরে। আর চন্দ্রগ্রহণে সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী আসে। ফলে সূর্যের আলো চাঁদে পৌঁছতে পারে না। পৃথিবীর একটি অংশ থেকে চাঁদ দেখা যায় না।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications