প্যান-আধার লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ! লিঙ্ক হয়েছে কিনা অনলাইনে কীভাবে পরীক্ষা করবেন

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা ২০২৩-এর ৩১ মার্চ। যদি এই সময়ের মধ্যে প্যান আধারের সঙ্গে লিঙ্ক করা না হয়, তাহলে প্যান কার্ড অকার্যকর হয়ে পড়বে। অনেকেরই আগে থেকেই প্যান ও আধার লিঙ্ক করা রয়েছে। আবার অনেকে হাজার টাকা জরিমানা দিয়ে প্যান-আধার লিঙ্ক করিয়েছেন। শেষ পর্যন্ত কি প্যান ও আধার লিঙ্ক হয়েছে, তা জানা যেতে পারে অনলাইনেই।

আয়কর বিভাগের টুইট

প্যান ও আধার লিঙ্ক করা নিয়ে আয়কর দফতর একটি টুইট করেছে। সেখানে বলা হয়েছে, ১৯৬১-র আয়কর আইন অনুসারে ৩১ মার্চ ২০২৩-এর আগে প্যান ও আধার কার্ড সংযোগ বাধ্যতামূলক। এক্ষেত্রে যাঁরা অব্যাহতির আওতায় পড়ছেন না, তাঁদেরকে অবশ্যই কাজটি সেরে রাখতে হবে। না হলে ১ এপ্রিল, ২০২৪ থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই কারণেই প্যান ও আধার লিঙ্ক করতে আহ্বান করা হচ্ছে আয়কর দফতরের তরফ থেকে।

 ৩১ মার্চ পর্যন্ত জরিমানা হাজার টাকা

৩১ মার্চ পর্যন্ত জরিমানা হাজার টাকা

আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়েছে কিনা তা পরীক্ষা করতে নিচের পদক্ষেপ অনুসরণ করতে হবে। এছাড়া কারও যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে হলে হাজার টাকা জরিমানা দিতে হবে।

কীভাবে আধার-প্যান লিঙ্ক পরীক্ষা

কীভাবে আধার-প্যান লিঙ্ক পরীক্ষা

  • পাতার বাম দিকের ওপরে কুইক লিঙ্কে গিয়ে লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করতে হবে।
  • সেখানে ১০ সংখ্যার প্যান নম্বর এবং ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
  • এরপর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করতে হবে।
  • সেখানে যদি আধার নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে তা দেখা যাবে। আর যদি তা না করা থাকে, তাহলে দুটিকে লিঙ্ক করতে ব্যবস্থা করতে হবে।
  • আবার যদি আধারের সঙ্গে অন্য কোনও প্যান কিংবা প্যানের সঙ্গে অন্য কোনও আধার লিঙ্ক করা থাকে, তাহলে AO-র সঙ্গে যোগাযোগ করতে হবে।

 কীভাবে জরিমানা নিয়ে প্যান ও আধার লিঙ্ক করা যাবে

কীভাবে জরিমানা নিয়ে প্যান ও আধার লিঙ্ক করা যাবে

  • এক্ষেত্রে প্রথমে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালের হোম পেজে যেতে হবে। সেখান থেকে কুইক লিঙ্কে গিয়ে আধার লিঙ্কে ক্লিক করতে হবে।
  • প্যান ও আধার নম্বর লিখতে হবে নির্দিষ্ট জায়গায়।
  • ই পের মাধ্যমে টাকা গিয়ে পরবর্তী প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।
  • এরপরের ধাপে প্যান নম্বর লিখে ওটিপি পাওয়ার জন্য মোবাইল নম্বর লিখতে হবে।
  • ওটিপি যাচাইয়ের পরে ফের ই-পে ট্যাক্স পাতায় যেতে হবে।
  • পরের ধাপে ইনকাম ট্যাক্স ট্যাবে প্রোসিডে ক্লিক করতে হবে।
  • অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৩-২৪ সিলেক্ট করে টাইপ অফ পেমেন্টের পরে ক্লিক করে কন্টিনিউ করতে হবে।
  • ফি দেওযার পরে ই-ফাইলিং পোর্টালে আধার নম্বরটি প্যান নম্বরের সঙ্গে লিঙ্ক করা যাবে।
প্যানআ-আধার লিঙ্ক না করলে কী হবে

প্যানআ-আধার লিঙ্ক না করলে কী হবে

প্যান ও আধার লিঙ্ক না করলে, প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। সেখানে রিটার্ন দাখিল করা যাবে না। প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে কর দিতে হবে বেশি হারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+