রাতের আকাশে পাঁচ গ্রহের সমাবেশ! মহাজাগতিক দৃ্শ্য কবে কোন আকাশে দেখতে পাবেন
সন্ধ্যার আকাশে চাঁদের ঠিরক নীচেই শুক্রের অবস্থান মন ভরিয়ে দিয়েছিল স্টারগেজারদের। দিন সেই ছবি চোখের সামেন মলিন হতে না হতই রাতের আকাশকে মোহময়ী করে তুলবে সারিবদ্ধ পাঁচটি গ্রহ। একসঙ্গে এক আকাশে তাদের দেখা মিলবে। মহাকাশপ্রেমীরা সেই দৃশ্য দেখার জন্য মুখিয়ে রয়েছেন এখন।

কবে দেখা যাবে পাঁচটি গ্রহের সমাবেশ
পৃথিবীর আকাশে কবে দেখা যাবে পাঁচটি গ্রহের সমাবেশ, তা অনিসন্ধিৎসু মন প্রশ্ন করেই চলেছে। এটিকে বিরল ঘটনা বলেই ব্যাখ্যা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস এই পাঁচ গ্রহ সারিবদ্ধভাবে উপস্থিত হবে পৃথিবীর আকাশে। গ্রহের ক্রমানুসারে সারিবদ্ধ হওয়ার দৃশ্য মোহময়ী করে তুলবে রাতের আকাশকে।

দূরবর্তী গ্রহ ইউরেনাসও এবার শামিল
রাতের আকাশে গ্রহের মহা মিলনের প্রক্রিয়া প্রায়ই শুরু হয়। শুক্র ও চাঁদের একত্রিত হওয়া দিয়ে শুরু। রাতের আকাশে পাঁচ গ্রহের সমাবেশ ফের লক্ষ্যণীয় হয়ে উঠবে। এবারও পাঁচ গ্রহের সমাবেশে পৃথিবীর প্রতিনিধি হিসেবে চাঁদের উপস্থিতি থাকবে। এবার পৃথিবীর কাছের চার গ্রহের সঙ্গে এক আকাশে দেখা যাবে দূরবর্তী গ্রহ ইউরেনাসকে। আর অর্ধাচন্দ্রকার চাঁদ এবার সেই দৃশ্যকে নান্দনিক করে তুলবে।

বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস এক সারিতে
২৮ মার্চ অর্থাৎ মঙ্গলবার দেখা যাবে এই অনিন্দ্যসুন্দর দৃশ্য। ওইদিন রাতের আকাশে দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাসকে। মঙ্গল এমন অবস্থানে থাকবে যে বিরল এক সারিবদ্ধ দৃশ্য তৈরি করতে তলেছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশে এর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন স্টারগেজাররা।

পাঁচ গ্রহকে এক অপরূপ সুন্দর সারিতে দেখা যাবে
আকাশের ঠিক কোন জায়গায় দেখা যাবে এই দৃশ্য। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশে অর্ধচন্দ্রের কাছে ওই পাঁচ গ্রহকে এক অপরূপ সুন্দর সারিতে দেখা যেতে চলেছে। এই দৃশ্য দেখা যাবে বিভিন্ন দেশ থেকে। দিগন্ত যেখানে বাধাহীন, সেখানে খুবই স্পষ্টভাবে দেখা যাবে সবকিছু।

চাঁদ পৃথিবীর আপেক্ষিক অবস্থানের প্রতিনিধিত্ব করবে
এবার বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতির সঙ্গে অর্ধচন্দ্র এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশকে স্বর্গীয় রূপ দান করবে চাঁদ। গ্রহের এই সারিবদ্ধকরণে চাঁদ পৃথিবীর আপেক্ষিক অবস্থানের প্রতিনিধিত্ব করবে। যার অর্থ পাঁচ গ্রহের সমাবেশে চাঁদ পৃথিবীর প্রতিনিধিত্ব করবে, ফলে ষষ্ঠ গ্রহের সমাবেশও বলা যাতে পারে।

পশ্চিমাকাশে দৃশ্যটি দেখা যাবে খালি চোখেই
২০২২ সালের জুন মাসে একবার পাঁচ গ্রহের সমাবেশ ঘটেছিল। তারপর ফের পাঁচ গ্রহের সমাবেশ হতে চলেছে ২০২৩-এর ২৮ মার্চ। পশ্চিমাকাশে দৃশ্যটি দেখা যাবে খালি চোখেই। তবে ভালোভাবে তা পর্যবেক্ষণ করতে দূরবিন বা টেলিস্কোপ ব্যবহার করতে হবে। গ্রহের এই সারিবদ্ধকরণ দেখার পরিকল্পনা করার আগে আকাশ মেঘমুক্ত থাকতে হবে।

পাঁচ গ্রহকে এক আকাশে সারিবদ্ধভাবে দেখা সৌভাগ্যের
এই স্বর্গীয় ঘটনার সাক্ষী থাকতে চাইছেন মানুষ। একটি সর্বোত্তম দৃশ্য হৃদয়ে সুরক্ষিত করার জন্য সব রকমের চেষ্টা তাঁরা করছেন। আমরা খালি চোখে শুক্রগ্রহকে দেখতে পাই, দেখতে পাই মঙ্গলকেও। কিন্তু বাকি তিন গ্রহ খুবই বিরল। বুধ, বৃহস্পতি ও ইউরেনাস খালি চোখে দেখা যায় না সাধারণত। বিরল পাঁচ গ্রহকে এক আকাশে সারিবদ্ধভাবে দেখা তাই সৌভাগ্যের।












Click it and Unblock the Notifications