টুইটারের পথে মেটা, ১১,০০০-এর বেশি কর্মী বরখাস্তের ঘোষণা মার্ক জুকারবার্গের

টুইটারের পথে মেটা, ১১,০০০-এর বেশি কর্মী বরখাস্তের ঘোষণা মার্ক জুকারবার্গের

ফেসবুকের মূল সংস্থা মেটা প্লাটফর্ম ইনকর্পোরেটেডের তরফে বুধবার ব্যাপক অঙ্কের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম রাজস্ব বৃদ্ধি ও বিজ্ঞাপনের হ্রাসের জেরে ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মঙ্গলবার মেটার প্রধান মার্ক জুকারবার্গ সংস্থার শীর্ষ স্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই কর্মী সংখ্যা কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১১,০০০ এর বেশি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

১১,০০০ কর্মী বরখাস্ত মেটার

১১,০০০ কর্মী বরখাস্ত মেটার

বুধবার মেটার প্রধান মার্ক জুকারবার্গ একটি ব্লগে বলেন, মেটার আয় হতাশা জনক। ডিজিটাল বিজ্ঞাপন হ্রাস ও রাজস্ব বৃদ্ধির জেরে মেটার ব্যয় বেড়েছে। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আনতে মেটা বেশ কিছু কঠোর পদক্ষেপ নিতে চলেছে। মেটা তার কর্মী সংখ্যা ১৩ শতাংশ কমাতে চলেছে। যার জেরে প্রায় ১১,০০০ বেশি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ

ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ

১১,০০০ কর্মীকে বরখাস্ত করার জন্য ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ। তিনি বলেন, আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া অনেকটাই কঠিন ছিল। তবে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখার জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার সিদ্ধান্তে যাঁরা প্রবাহিত হয়েছেন, তাঁদের জন্য এটা অত্যন্ত কঠিন সময়। তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। বরখাস্ত হওয়া কর্মীরা ১৬ সপ্তাহের বেতন পাবেন। পাশাপাশি যে সব পরিষেবার সুযোগ পাচ্ছিলেন, সেগুলোর মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

আর্থিক সঙ্কটে মেটা

আর্থিক সঙ্কটে মেটা

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর মেটার এটাই সব থেকে বড় কর্মী ছাঁটাই। ডিজিট্যাল বিজ্ঞাপনে শুল্ক বৃদ্ধি মেটার আয়ের ওপর প্রভাব ফেলে। যার জেরে মেটা তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল। তবে সেপ্টেম্বরেই মার্ক জুকারবার্গ কর্মী কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। এই বিষয়ে তিনি কর্মীদের সতর্ক করেছিলেন বলে জানা যায়। সেপ্টেম্বরে মার্ক জুকারবার্গ বলেন, তিনি ব্যয় কমানো ও দল পুনর্গঠন করতে চলেছেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, ২০২৩ সালে মেটাক কর্মী সংখ্যা কমে যাবে। ফেসবুকের পাশাপাশি মেটার অধীনে হোয়াটস অ্যাপ রয়েছে।

টুইটারে ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত

টুইটারে ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত

ইলন মাস্ক টুইটার কেনার পর সংস্থার ব্যাপকহারে কর্মী ছাঁটাই করা হয়েছে। সারা বিশ্বে টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ইলন মাস্কের তরফে আগেই জানানো হয়েছিল, টুইটারের কর্মী সংখ্যা তিনি হ্রাস করবেন। সেই পথেই হাঁটেন ইলন মাস্ক। টুইটার কেনার পরেই তিনি কার্য নির্বাহী আধিকারিক পরাগ আগরওয়াল সহ শীর্ষস্থানীয় কয়েকজন আধিকারিককে বরখাস্ত করেন। গত শুক্রবার টুইটারের তরফে জানানো হয়, সারা বিশ্বে টুইটারের সমস্ত দফতর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়, টুইটারের গ্রাহকদের তথ্য কর্মীরা আর পাবেন না। সেই সুযোগ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কর্মীদের বরখাস্ত করা হচ্ছে কি না, তা ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে সংস্থার তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+