ট্রেনের কামরায় মোবাইল চার্জ দেন! হতে পারেন সাইবার হামলার শিকার
সর্বজনীন জায়গায় মোবাইল চার্জ দিলে সাইবার হামলার শিকার হতে পারেন
বিমানবন্দর হোক বা হাসাতাল, রেলের কামরা হোক বা বাসস্ট্যান্ড একাধিক সর্বজনীন স্থানে চার্জার দেখতে পান। কখনও মোবাইল তো কোনও ল্যাপটপের ক্ষেত্রে অনেকেই সেখানে চার্জ করেন। আপনি কি জানেন, ওই চার্জার বা কেবল ব্যবহারের মাধ্যমে আপনার মোবাইল বা ল্যাপটপ হ্যাক হতে পারে। আপনি সাইবার ক্রাইমের শিকার হতে পারেন? কথাটা অবিশ্বাস হলেও সত্যি। প্রকাশ্যে সবজনীন জায়গা থেকে মোবাইল বা ল্যাপটপ চার্জ দিলে, জুস জ্যাকিংয়ের মাধ্যমে সাইবার হামলার শিকার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

জুস জ্যাকিং কী
এটি এমন একটি কৌশল যা ব্যবহার করে সাইবার অপরাধীরা পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহার করে চার্জ করা ডিভাইসগুলিতে ম্যালওয়্যার লোড করে। একবার ম্যালওয়্যার লোড হয়ে গেলে, মোবাই বা ল্যাপটপের অ্যাক্সেস প্রতারকরা করতে পারে। এর ফলে পরিচিতি, ফটো, ভিডিও, ক্রেডিট কার্ডের বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেটা এবং UPI বিবরণের মতো সংবেদনশীল তথ্য অ্যাক্সেস প্রতারকদের কাছে চলে যায়। তারপরেই ক্রেডিট কার্ড বা ডেভিড কার্ডের সাহায্যে ব্যাঙ্কের সংগ্রহ নয়ছয় হতে শুরু করে। ব্যাঙ্কের টাকা কমতে শুরু করার পরেই বিষয়টি গ্রাহকদের নজরে আসে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়।

অন্য আর একটি পদ্ধতি
প্রতারকরা অন্য আর একটি পদ্ধতি ব্যবহার করে থাকে। আপনি যখন আপনার ডিভাইসটি চার্জ করেন, তারা ডিভাইসটি চার্জ করার জন্য আপনি যে পোর্ট ব্যবহার করছেন তার মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ ডেটা ডাউনলোড করে নেয়। আমরা কখনও কখনও ইউএসবি ডাউনলোড কর ডেটা ল্যাপটপ বা স্মার্টফোনে নিয়ে থাকে। সাইবার ক্রাইমের অপরাধীরা অনেক ক্ষেত্রে এই সুবিধাটা নিয়ে থাকে।

প্রশাসনের সতর্কতা
বার বার ব্যাঙ্কের তরফে বা পুলিশের তরফে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। সম্প্রতি ওড়িশা প্রশাসন রাজ্যের বাসিন্দাদের সর্বজনীন স্থানে ল্যাপটপ বা মোবাইল চার্জ করতে নিষেধ করেছেন। বিশেষ করে যেসব স্থানে ইউএসবি পোর্ট বাইরের থাকে, অর্থাৎ আগে থেকে মজুত থারে, সেখান থেকে মোবাইল বা ল্যাপটপ চার্জ করতে নিষেধ করেছে।

ওড়িশা পুলিশের বিবৃতিতে
ওড়িশা পুলিশের তরফে তাদের সরকারি টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, 'মোবাইল চার্জিং স্টেশন, ইউএসবি পাওয়ার স্টেশন ইত্যাদির মতো সর্বজনীন স্থানে আপনার মোবাইলগুলি চার্জ করবেন না। সাইবার প্রতারকরা মোবাইল থেকে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করছে এবং আপনার ফোনের ভিতরে ম্যালওয়্যার ইনস্টল করার চেষ্টা করছে।'

ব্যাঙ্কের সতর্কতা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একই কৌশলে তাদের গ্রাহকদের সতর্ক করেছে। এক বিবৃতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, 'চার্জিং স্টেশনে আপনার ফোন প্লাগ করার আগে দুবার চিন্তা করুন। ম্যালওয়্যার আপনার ফোনে পৌঁছে যেতে পারে প্রতারকদের কারসাজিতে।এবং আপনার ফোনকে সংক্রামিত করতে পারে। হ্যাকারদের আপনার পাসওয়ার্ড চুরি করতে এবং আপনার ডেটা নিজেদের হেফাজতে নিতে পারে। তার জেরে আপনারা বড় ধরনের বিপদ হতে পারে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications