চাঁদে ঘুমাচ্ছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান! ছবি প্রকাশ্যে আনল ইসরো
চাঁদে এখন বিশ্রাম নিচ্ছে চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডার, প্রজ্ঞান রোভার। এবার সেই ছবিই প্রকাশ্যে আনল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। সম্প্রতি চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের উচ্চ-রেজোলিউশনের ছবি শেয়ার করেছে ইসরো। যা দেখে মুগ্ধ দেশবাসী। এই ছবিগুলি চলতি বছরের ১৫ মার্চ তোলা হয়েছে। এই ছবিগুলি প্রায় ৬৫ কিলোমিটার উচ্চতা থেকে তোলা হয়েছে। ল্যান্ডার ও রোভারটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর ১০০ কিলোমিটারের নিয়মিত উচ্চতা থেকে ছবি তোলা হয়েছিল।
চিরকালের মতো ভারতের চন্দ্রদূত হিসেবে চাঁদের বুকে 'ঘুমিয়ে' রয়েছে প্রজ্ঞান রোভার। ইসরোর তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ বলা হয়েছিল, চন্দ্রযান-৩ মিশনের যাবতীয় কাজ শেষ করেই নিদ্রায় আচ্ছন্ন হয়েছে প্রজ্ঞান রোভার।

১৪ জুলাই, ২০২৩-এ অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩। ৪০ দিনের যাত্রাপথ পার করে অবশেষে ২০২৩ সালের ২৩ অগস্ট চাঁদের মাটিতে পা রেখেছিল ল্যান্ডার বিক্রম। রোভারকে পেটের মধ্যে রেখে চাঁদে অবতরণ করেছিল বিক্রম ল্যান্ডার। সেই সঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইসরো। তারপর ল্যান্ডারের মধ্যে থেকে বেরিয়ে আসে রোভার।
তখন থেকে চাঁদে ঘুরে বেড়িয়েছে প্রজ্ঞান। যতদিন চাঁদে ঘুরে বেড়িয়েছে রোভার, ততদিন একাধিক পরীক্ষা চালিয়েছে। ইসরোকে একাধিক তথ্য পাঠিয়েছে। চাঁদের মাটিতে সালফার, অক্সিজেনে, টাইটেনিয়ামের মতো উপাদানের হদিশ পেয়েছে। চাঁদের ভূপৃষ্ঠের তাপমাত্রা নিয়ে তথ্য পাঠিয়েছে রোভার। চাঁদে ১০০ মিটারের বেশি পথ অতিক্রম করেছে প্রজ্ঞান। কাজ শেষ করেই ঘুমের দেশে গেছে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার।
এবার তাদের সেই ঘুমন্ত ছবিই প্রকাশ করলো ইসরো। যা দেখে সেই রোমহর্ষক মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে সকলের। চিরস্মরণীয় হয়ে রয়েছে প্রথম চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের অবতরণ। প্রজ্ঞান রোভারের বেরিয়ে আসার সেই মুহূর্ত আজও দেশবাসীর মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে। তাই আবারও চন্দ্রযান-৩-এর ঘুমন্ত ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের ছবি দেখে গর্বে চোখের কোণে জল চিকচিক করছে দেশবাসীর।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications