Chandrayaan-3: চাঁদে চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং জানেন কেন এত বিপদজনক? রইল চার কারণ
Chandrayaan-3 Mission: মহাকাশ গবেষণায় বিপ্লব ভারতের! চন্দ্রযান ৩ এর সফল উৎক্ষেপণ করল ভারতের গবেষণা সংস্থা ইসরো। সাক্ষী থাকল ভারতের পাশাপাশি গোটা দেশ। তবে এখনও টেনশন রয়ে গিয়েছে!
আগামী ২৩ - ২৪ তারিখ নাগাদ চাঁদের মাটিতে ল্যান্ডিংয়ের কথা রয়েছে ভারতীয় যানের (Chandrayaan-3 Mission) । সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। যদিও ইতিহাস ভুলে এবার অনেক বেশি আত্মবিশ্বাসী বিজ্ঞানীরা। চন্দ্রযান-৩ মিশন সফল হবে বলেই মনে করছেন তাঁরা।

Chandrayaan-3 Mission: সঠিক পথেই চলছে সমস্ত কিছু
যদিও এখনও পর্যন্ত সঠিক পথেই চলছে সমস্ত কিছু। রকেট থেকে আলাদা হয়েছে চন্দ্রযান (Chandrayaan-3 Mission) তিন। নির্দিষ্ট কক্ষপথ ধরে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে কোটি কোটি মানুষের স্বপ্ন। কিন্তু চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ এর ল্যান্ডিংয়ের সময়টা খুবই বিপদজনক বলে মনে করছেন গবেষকরা। কিন্তু কেন? আর এই প্রতিবেদনেই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
চাঁদে অবতরণ কেন বিপজ্জনক? রইল চার কারণ
গতবার ল্যান্ডিংয়ের আগেই চন্দ্রযানের (Chandrayaan-3 Mission) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়! এবার যদিও অনেক বেশি সতর্ক। কিন্তু এরপরেও ল্যান্ডিংয়ের ক্ষেত্রে বিশেষ সতর্ক। কারণ চাঁদে বায়ুমণ্ডল থাকে না। এর ফলে ল্যান্ডার নামার সময় পরিস্থিতি খতরনাক হতে পারে। পাশপাশি চাঁদে জিপিএস কাজ করে না। ফলে ল্যান্ডার সঠিক জায়গাতে পৌঁছানোটা খুবই চ্যালেঞ্জের। শুধু তাই নয়, চাঁদের দক্ষিণ মেরু অন্ধকার। সেখানে আলো পৌছয় না।
আর সেখানে স্পষ্ট দেখতে না পারাটাও বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ল্যান্ডারে সূর্যের বিকিরণ থেকে রক্ষা পাওয়াটাও বেশ কঠিন। কোনও সুরক্ষা নেই। ফলে বেশ কয়েকটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হবে চন্দ্রযানকে। ফলে বিজ্ঞানীদের উচ্ছ্বাসের হাসির মধ্যেও লুকিয়ে রয়েছে একটা চাপা টেনশন। অন্তত চাঁদে যানের ল্যান্ডিং না হওয়া পর্যন্ত এই টেনশন থাকবে। এমনটাই মত বিশ্লেষকদের।
Chandrayaan-3 Mission আসলে কেন?
বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যে চাঁদে ঘাঁটি (Chandrayaan-3 Mission) গেড়েছে। ভারতও দীর্ঘদিন ধরে চাঁদে পৌঁছানোর চেষ্টা করছে। চন্দ্রযান ২ সফল না হলেও চন্দ্রযান ৩ নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিলেন বিজ্ঞানীরা। চন্দ্রযান-৩ মিশনের মূল লক্ষ্য হল সফলভাবে যানটিকে চাঁদের পৃষ্ঠে অবতরণ করা। যদি চাঁদের মাটিতে ভারত পৌঁছতে পারে তাহলে নয়া দিগন্ত খুলে যাবে বিজ্ঞানের। একাধিক অজানা তথ্য সামনে চলে আসবে। ফলে প্রতীক্ষার আর মাত্র কয়েকটা দিন শুধু।












Click it and Unblock the Notifications