পৃথিবীর ইতিহাস ও গ্রহে প্রাণের সন্ধান দেবে নয়া আবিষ্কার, নিকেলব্যাকে আশা দেখছেন বিজ্ঞানীরা
পৃথিবীর ইতিহাস জানার আগ্রহ গ্রহ বিজ্ঞানীদের মধ্যে প্রবল। কিংবা গ্রহের উৎপত্তি জানতেও কম উৎসুক নন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁরা এই ইতিহাস জানতে গিয়ে এমন কিছু অণু শনাক্ত করেছেন, যা গ্রহে জীবনের সন্ধান দিতে পারে। এই গবেষণার উপর ভিত্তি করেই বিগ ব্যাং তত্ত্ব বিকশিত হয়েছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সাম্প্রতিক একটি অনুসন্ধান পথ দেখিয়েছে বিজ্ঞানীরাদের। সেই পথ ধরেই পৃথিবীর শুরুর ইতিহাসে সামনে আসতে পারে বলে মনে করছেন তাঁরা। পৃথিবী সৃষ্টির পর কী অবস্থায় ছিল, কীভাবে প্রাণ ফিরে পেল পৃথিবী, তা জানতে চাইছেন বি্জ্ঞানীরা। এভাবেই তারা অন্য গ্রহের প্রাণের সন্ধানেও নামতে পারে।
একটি অণু জীবনের সন্ধান দিতে পারে। আবার জীবন রয়েছে এমন গ্রহগুলিকে চিহ্নিত করতেও পারে। সম্প্রতি রুটগার্স ইউনিভার্সিটির গবেষকদের একটি দল আবিষ্কার করেছে ওই অণুর। এই গবেষকরা পৃথিবী ও অন্যান্য গ্রহের আদি উৎস খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সে। বহির্জাগতিক জীবনের সন্ধানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এই গবেষণা, এমনটাই মনে করছেন গবেষকরা। কারণ এটি গবেষকদের সন্ধান করার জন্য একটি নতুন সূত্র দিচ্ছে। রুটগার্সের সেন্টার ফর অ্যাডভান্সড বায়োটেকনোলজি অ্যান্ড মেডিসিনের গবেষক বিকাশ নন্দা এই মর্মে আশা ব্যক্ত করেছেন।
এই প্রতিষ্ঠানের একটি রিলিজ অনুসারে ল্যাবরেটরি স্টাডির উপর ভিত্তি করে রুটগর্সের বিজ্ঞানীরা বলেছেন যে, সবথেকে সম্ভাব্য রাসায়নিক পদা্র্থের মধ্যে একটিতে জীবনের সূত্র মিলেছিল। তা ছিল একটি সাধারণ পেপটাইড। আর দুটি নিকেল পরমাণু ছিল। এটিকে 'নিকেলব্যাক' বলা হচ্ছে। কারণ এই দুয়ের কোনও সম্পর্ক নেই।
এই পেপটাইড হল প্রোটিনের একটি উপাদান, যা অ্যামিনো অ্যাসিড নামে পরিচিত। রবার্ট উড জনসন মেডিকেল স্কুলের জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞানের অধ্যাপক বলেন, "বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ৩.৫ থেকে ৩.৮ বিলিয়ন বছর আগে, একটি টিপিং পয়েন্ট ছিল, যা জীবন থেকে জীবিত, জৈবিক সিস্টেমের আগে প্রিবায়োটিক রসায়ন-অণু থেকে পরিবর্তিত হতে শুরু করেছিল।"
তিনি আরও জানান, "আমরা বিশ্বাস করি যে পরিবর্তনটি কয়েকটি ছোট প্রোটিন দ্বারা উদ্ভূত হয়েছিল, যা একটি প্রাচীন বিপাকীয় প্রতিক্রিয়ার মূল পদক্ষেপগুলি সম্পাদন করতে সম্ভবপর হয়েছিল। আমরা মনে করি এই পেপটাইডগুলির মধ্যে একটি খুঁজে পেয়েছি। যেখানে জীবন পাওয়া গিয়েছে। একইসঙ্গে পৃথিবীর ইতিহাস ও গ্রহের জীবন সম্পর্কে জানাবে এই গবেষণা।"












Click it and Unblock the Notifications