Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সর্দি-কাশি বলে অফিসে মিছিমিছি ছুটি নিচ্ছেন? মিথ্যে বললে ধরিয়ে দেবে প্রযুক্তিই

সর্দি-কাশি হয়েছে, এই বলে ছুটি নিয়েছেন কেউ। কিংবা ফোন করে জানিয়েছেন এই ধরনের অসুস্থতার কথা। আগে দিনের পর দিন এইভাবে ছুটি নিলে এবার থেকে সাবধান। নিয়োগ কর্তার কাছে থাকা প্রযুক্তি তা ধরে ফেলবে। এই প্রযুক্তি আর কিছুই নয়, কৃত্তিম বুদ্ধিমত্তা।

চ্যাটজিপিটি, গুগলের বার্ড এবং মাইক্রোসফটের নিউ বিং যখন বিশ্ব জুড়ে ঝড় তুলেছে, সেই সময় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা আলোচনার বিষয় হয়ে উঠেছে। কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের নিত্যনতুন উপায় খুঁজে বের করা হচ্ছে। এরকমই কিছু গবেষক কণ্ঠস্বর থেকে আদৌ সেই ব্যক্তির ঠান্ডা লেগেছে কিনা তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

সর্দি কাশি

যদি শেষ পর্যন্ত কৃত্তিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ঠাণ্ডা লেগেছে কিনা তা শনাক্ত করা যায়, তাহলে তা কোনও সংস্থার কর্মীদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কেননা অনেকেই ঠান্ডা লাগার অজুহাত দেখিয়ে ছুটি নিয়ে থাকেন। এখানে গলার স্বরের পরিবর্তনকে সনাক্ত করার মাধ্যমে ঠান্ডা লেগেছে কিনা তা সনাক্ত করা যাচ্ছে বলে দাবি গবেষকদের।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সুরাতের সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা সফলভাবে ৬৩০ জনের ভোকাল প্যাটার্ন বিশ্লেষণ করেছেন। এদেন মধ্যে ১১১ জন ঠান্ডা লাগা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। আসলে যাঁদের ঠান্ডা লেগেছিল তাদের সনাক্ত করতেই ভোকাল প্যাটার্ন বিশ্লেষণ করা হয়েছিল।

চিকিৎসক

মানুষের মধ্যে ঠান্ডা লাগার বিষয়টিকে সনাক্ত করতে হারমোনিক্স ব্যবহার করা হয়েছিল। ঠান্ডা লাগলে সাধারণভাবে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে হারমোনিক্স হ্রাস পায়। এর ওপরে ভিত্তি করে গবেষকরা মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করেছেন।

সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সবাইকে এক থেকে চল্লিশ পর্যন্ত গণনা করতে বলা হয়েছিল। তারপরে কী হয়েছিল তা বর্ণনা করতে বলা হয়। তারপর তাদের দ্য নর্থ উইন্ড অ্যান্ড দ্য সান, আবৃত্তি করতে বলা হয়। বলা হয়েছে যাঁদের ঠান্ডা লেগেছিল, তাদের সনাক্তকরণ ছিল ৭০ শতাংশ নির্ভুল।

সেখানে গবেষণার উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে কোনও ব্যক্তি ঠান্ডায় ভুগছেন কিনা তা সনাক্ত করতে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এই রিপোর্টে বলা হয়েছে, এই গবেষণার ফলাফলে নিয়োগকর্তাও আগ্রহী হতে পারেন। ছুটির ব্যবহার কম করতে অসুস্থ হওয়ার ভান করা কর্মীদের ধরতে তারা এই প্রযুক্তির সাহায্য নিতেই পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+