Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ants on Human Life: পিঁপড়ের মধ্যে লুকিয়ে মানুষের দীর্ঘায়ুর রহস্য! কী বলছেন বিজ্ঞানীরা

সারা বিশ্বে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীকে নিয়ে চলছে গবেষণা। সেখানে পিঁপড়েকে নিয়ে গবেষণা চালানো তো স্বাভাবিক ব্যাপার। বিজ্ঞানীরা পিঁপড়ের মধ্যে বিশেষ ধরনের এক পরজীবীর সন্ধান পেয়েছেন। এই পরজীবী পিঁপড়ের আয়ুকে তিনগুণ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে বলেও প্রমাণ পেয়েছেন (Ants on Human Life) বিজ্ঞানীরা। জার্মানিতে এই সংক্রান্ত গবেষণা চলছে।

ওই পরজীবী টেমনোথোর‍্যাক্স নাইল্যান্ডেরি নামক পিঁপড়েকে সংক্রমিত করে তাঁর আয়ু বাড়িয়ে তোলে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই পরজীবী হল এক ধরনের টিপওয়ার্ম বা ফিতা কৃমি। এর নাম হল অ্যানোমোটিনা ব্রেভিস। এরাই পিঁপড়েকে সংক্রমিত করে। কিন্তু এই সংক্রমণের ফলে পিঁপড়ের বয়স অন্য পিঁপড়ের তুলনায় তিনগুণ বেড়ে যায় (Ants on Human Life)।

ants

অ্যানোমোটিনা ব্রেভিস নামে ওই পরজীবী পিঁপড়ের অন্ত্রেই শেষ হয়ে যায় না। এদেরকে কাঠঠোকরা পাখির শরীরে বাসা বাধে। তবে পাখির ক্ষেত্রে এটি দীর্ঘায়ু প্রদান করে না। একটু বড় হলেও পাখি নিজেই সেটিকে খেয়ে নেয়। কাঠঠোকরা পাখি ঠোঁট দিয়ে পিঁপড়ে শিকার করে। সেই ভাবে পরজীবী আক্রান্ত পিঁপড়া পাখির পেটে চলে যায়।

ants

অন্যদিকে যেসব পিঁপড়েগুলো সংক্রমিত হয় না, সেগুলো শ্রমদান করে। সংক্রমিত পিঁপড়েগুলিকে খাওয়ায়। তাদের যত্ন নেয়। পিঁপড়ে বিশেষজ্ঞ সুজান ফুইটজিকর জার্মানির গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত গবেষণাটি করছেন।

টেমনোথোর‍্যাক্স নাইল্যান্ডেরি নামক ওই পরজীবী পিঁপড়ের অন্ত্রে বাস করে। যা পিঁপড়ের সংবহনতন্ত্রে বিশেষ ধরণের অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রোটিন প্রবেশ করায়। এর ফলে পিঁপড়ের দেহে কোন রায়াসনিকের পরিবর্তন হয় তা এখনও জানা না গেলেও ওই পরজীবী আক্রান্ত পিঁপড়ের আয়ু বেড়ে যায় (Ants on Human Life)।

ants

পিঁপড়ের আয়ু বৃদ্ধির এই গবেষণার সঙ্গে মানুষের আয়ু বৃদ্ধির বিষয়টিও জড়িয়ে যাচ্ছে। তবে যতক্ষণ না পর্যন্ত পিঁপড়ের দেহে রাসায়নিকের পরিবর্তন নিয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে, ততদিন এব্যাপারে অপেক্ষা করতে হবে। কিন্তু বিজ্ঞানের গবেষণা চলতে থাকবে মানুষের কল্যাণে (Ants on Human Life) ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+