Aditya L1 Mission: সূর্য-জয়ের প্রস্তুতি শুরু ইসরোর, চন্দ্রযান ৩ মিশনের পর লক্ষ্য সৌর-ঝড়ের রহস্য উদ্ঘাটন

চন্দ্রযান ৩ মিশনের চূড়ান্ত সাফল্য এসেছে। আর তারপরউ সূর্য-জয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর লক্ষ্য এবার সৌর-ঝড়ের রহস্য উদ্ঘাটন করা। তার জন্য আদিত্য এল১ মিশন শুরু করতে চলেছে ভারত।

ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে আদিত্য এল১ মিশনের উৎক্ষেপণের দিনক্ষণ। প্রথমে ২৬ অগাস্ট ছিল উৎক্ষেপণের তারিখ। তা সাতদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য-এল১। এদিকে সৌর-বায়ু গবেষণার জন্য ভিএসএসসি-তে স্পেস ফিজিক্স ল্যাবও তার প্রস্তুতি চালাচ্ছে।

সূর্য-জয়ের প্রস্তুতি শুরু ইসরোর

বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অধীনে স্পেস ফিজিক্স ল্যাবরেটরির বিজ্ঞানীরা সৌর-বায়ুর রহস্য উদ্ঘাটনের জন্য প্রস্তুত হচ্ছেন। প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য পেলোডের জন্য আদিত্য এল১ একটি চ্যালেঞ্জিং মিশন। এই মিশনে থাকা সাতটি বৈজ্ঞানিক পেলোডের মধ্যে চার্জের জনয ধ্রুবক প্রবাহ তৈরির ব্যবস্থাও রয়েছে।

ইসরো আদিত্য-এল১ সূর্য ও পৃথিবীর সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। এটি সূর্যে গবেষণার জন্য প্রথম মহাকাশ মিশন। চার কেজি ওজনের আদিত্য-এল১ মহাকাশে স্থাপিত হবে। ছয়টি পেলোড কাজ করবে সূর্য-অন্বেষণে।

ইসরো জানিয়েছে পেলোডগুলি ক্রোমোস্ফিয়ার, ফটোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরগুলিকে ইলেক্ট্রোম্যাগনেটিক এবং পার্টিকেল ডিটেক্টর ব্যবহার করে গবেষণা করা হবে। আদিত্য নিম্ন পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল আদিত্য এল১-কে নিয়ে যাবে মহাকাশে। ১২৫ দিন সময় লাগবে এটি সম্পূর্ণরূপে লঞ্চ করতে।

সূর্য-জয়ের প্রস্তুতি শুরু ইসরোর

চন্দ্রযান চাঁদে পা দেওয়ার আগেই শ্রীহরিকোটার সতীশ ধাওযান মহাকাশ গবেষণা কেন্দ্রে আদিত্য-এল১ উপগ্রহ প্রতিস্থাপিত হয়েছে পিএসএলভি রকেটে। অর্থাৎ শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রকেট প্রতিস্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সৌর মিশনের জন্য প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হবে শীঘ্রই।

প্রাথমিকভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হলে কক্ষপথটিকে আরও উপবৃত্তাকার করা হলে মহাকাশযানটি তখন অন-বোর্ড প্রপালশন ব্যবহার করে এল-১ পয়েন্টের দিকে চালু করা হবে। মিশনটির ক্রুজ পর্ব শুরু হবে তারপর। মহাকাশযানটি দ্বিতীয় পর্বে এল-১ হ্যালো কক্ষপথে প্রবেশ করানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+