Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আধার কার্ড প্রয়োজন নেই! লঞ্চ হল আধার অ্যাপ, কী কী সুবিধা পাবেন? কীভাবে যুক্ত হবেন? জানুন পদ্ধতি

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI- তাদের একটি নতুন আধার অ্য়াপ লঞ্চ করল যা ১৪০ কোটি নাগরিককে তাদের স্মার্টফোনে ডিজিটাল আধার কার্ড বহন করার নিরাপদ উপায় প্রদান করবে। রবিবার এই নতুন আধার অ্য়াপের উদ্বোধন হয়েছে। এখন থেকে এই অ্য়াপের মাধ্যমেই ভারতীয় নাগরিকরা তাঁদের আধার কার্ডটি সেভ করে রাখতে পারবেন এবং প্রয়োজন পড়লে অন্য কারোর সঙ্গে সেটি শেয়ার করার অপশনও রয়েছে ৷

তবে এর সঙ্গে সঙ্গে পুরনো যে mAadhar অ্য়াপটি ছিল সেটাও আগের মতোই চালু থাকবে ৷ mAadharঅ্যাপটি বন্ধ অথবা পরিবর্তন করা হবে না। বিনামূল্যের এই নতুন আধার অ্যাপটি এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার জন্য উপলব্ধ। এখন পরিচয় যাচাই করার জন্য সবসময় আধার কার্ড বহন করার আর প্রয়োজনীয়তা নেই।

নতুন যে আধার অ্যাপটি লঞ্চ হয়েছে তার সাথে পুরনো mAadhaar অ্যাপটির কোনওরকম সম্পর্ক নেই ৷ দুটি অ্য়াপের কাজ দুইরকম ৷ পুরোনো ডিজিট্যাল কার্ড ডাউনলোড, PVC কার্ড অর্ডার, ই-মেল এবং মোবাইল নম্বর ভেরিফিকেশন এবং ভার্চুয়াল ID জেনারেশনের মতো কাজগুলির জন্য mAadhaar অ্য়াপের প্রয়োজন হয় ৷ কিন্তু নতুন এই আধার অ্যাপটির মাধ্যমে eAadhaar কার্ড সেভ করা রাখা যাবে এবং সেই সঙ্গে দরকারে কোনও ব্যক্তির সঙ্গে সেই কার্ড শেয়ার করা সম্ভব হবে ৷

UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন আধার অ্য়াপের মাধ্যমে শুধু একজনের নয়, ডিজিলকার (Digilocker) অ্য়াপের মতো এখানে পরিবারের সমস্ত সদস্যদেরও (সর্বোচ্চ 4টি আধার) আধার কার্ড সেভ করে রাখা সম্ভব হয় ৷ এখানে আধার PDF ডাউনলোড করে মোবাইল ফোনে স্টোরও করা যাবে ৷ Android এবং iPhone- দুরকম মোবাইলেই নতুন এই অ্যাপটি ব্যবহার করা যাবে ৷

কীভাবে এই নতুন আধার অ্য়াপটি ব্যবহার করবেন ?

১. প্রথমে Play Store বা App স্টোর থেকে এই নতুন অ্য়াপটি ডাউনলোন করুন।

২. নিজের পছন্দমতো ভাষা বাছুন এবং 12 ডিজিটের আধার নম্বর এখানে সাবমিট করুন ৷

৩. রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP যাবে ৷

৪. OTP সঠিক হলে নিজে থেকেই প্রমাণীকরণটি সম্পন্ন হবে ৷

৫. এরপর ফেস আইডি দিন এবং ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করুন ৷

৬. সবশেষে বায়োমেট্রিক প্রমাণীকরণটি সম্পন্ন হলেই প্রফাইল ক্রিয়েট হয়ে যাবে ৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+