কিডনি সুস্থ রাখতে অভিনব 'ওয়াকাথন' কলকাতায়, শামিল হলেন বিশিষ্টরা

কিডনি সুস্থ রাখার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কলকাতার এক পরিচিত হাসপাতাল এক বিশেষ ওয়াকাথনের আয়োজন করল। চতুর্থ বর্ষপূর্তিতে ব্যতিক্রমী এই উদ্যোগে রবিবার সকালে সল্টলেকের বুকে 'এ ওয়াক ফর ইয়োর কিডনি' শীর্ষক পদযাত্রায় প্রায় হাজার মানুষ অংশ নিয়ে নিয়মিত হাঁটার গুরুত্ব তুলে ধরেন। এর মূল লক্ষ্য ছিল, সহজ অভ্যাসের মাধ্যমে কীভাবে কিডনি সুস্থ রাখা যায় এবং লাইফস্টাইলজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব, সেই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া।

সকাল ৭টায় হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া এই ওয়াকাথনে প্রায় ১,০০০ জন পা মেলান। শিশু থেকে প্রবীণ— সব বয়সের মানুষের উপস্থিতি সুস্থ জীবনধারার প্রতি ক্রমবর্ধমান জনসচেতনতারই প্রতিফলন।

এই ওয়াকাথনে ক্রীড়া, বিনোদন, প্রশাসন ও চিকিৎসা বিভাগের বিশিষ্টজনেরা সাধারণ মানুষের সঙ্গে হেঁটে অতিরিক্ত উৎসাহ যোগান। তাঁরা কিডনির যত্ন ও সুস্থ দৈনন্দিন অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, পর্বতারোহী পিয়ালি বসাক, বিধাননগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ অনীশ সরকার, হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ প্রতীম সেনগুপ্ত এবং গোল্ডেন টিউলিপ হোটেলের ডিরেক্টর আশিস মিত্তল-সহ আরও বহু গণ্যমান্য অতিথি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ প্রতীম সেনগুপ্ত জানান, তাঁদের চার বছরের পথচলা কেবল চিকিৎসা নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্যের প্রতি তাদের অটুট প্রতিশ্রুতির প্রতিফলন। তাঁর কথায়, "চিকিৎসক হিসেবে আমরা বিশ্বাস করি, রোগ সারানোর চেয়েও রোগ ঠেকানো বেশি জরুরি। হাঁটা সবচেয়ে সহজ আর কার্যকর ব্যায়াম। এতে হার্ট সুস্থ থাকে, কিডনির কাজ ভাল হয়, আর শারীরিক-মানসিক দুই দিকেই ইতিবাচক প্রভাব পড়ে।"

হাজারের বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং লিয়েন্ডারের মতো আইকনিক ব্যক্তিত্বদের উপস্থিতিকে ডাঃ সেনগুপ্ত 'প্রশংসনীয় যৌথ উদ্যোগ' বলে উল্লেখ করেন। তিনি আরও যোগ করেন, এই ওয়াকাথন কোনো একদিনের ঘটনা নয়, বরং মানুষকে দৈনন্দিন জীবনে সুস্থ অভ্যাসে ফিরিয়ে আনাই হাসপাতালের দীর্ঘমেয়াদী লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+