তোপের মুখে সিবিআই, বিড়লার পাশে শিল্পমহল, মন্ত্রীও

প্রসঙ্গত, কুমারমঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার ফলে হইচই শুরু হয সারা দেশে | কিন্তু তাতে দমে না গিয়ে বরং আরও উত্সাহিত হয়ে গতকাল হিন্দালকো-র দিল্লি কার্যালয়ে হানা দেয় সিবিআই | আদিত্য বিড়লা গোষ্ঠীর ওই অফিস থেকে ২৫ কোটি টাকা বাজেয়াপ্ত করে তারা | সিবিআই-এর বক্তব্য, এটা পুরোটাই কালো টাকা | কিন্তু এই দাবি অস্বীকার করেছে হিন্দালকো | লাগাতার সিবিআই-এর 'আক্রমণে বিপর্যস্ত' কুমারমঙ্গলম বিড়লার পাশে এরপরই এসে দাঁড়ায় শিল্পমহল | গোদরেজ গোষ্ঠীর কর্ণধার আদি গোদরেজ বলেন, "কুমারমঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফএইআর নিন্দনীয় | আমি আশা করব, সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে এবং খুব তাড়াতাড়ি নিজেদের আচরণ বদলাবে |" ডানকান গোয়েঙ্কা গোষ্ঠীর প্রধান জি পি গোয়েঙ্কা বলেন, "উনি খুব ভালো মানুষ | ব্যবসায়ীদের অনেকের সঙ্গেই ওঠা-বসা করতে হয় | তার মানে এই নয় যে, কেউ অপরাধী হয়ে গেল | এটা দুর্ভাগ্যজনক |" সবচেয়ে চড়া সুর শোনা গিয়েছে ফিউচার গোষ্ঠীর কর্ণধার কিশোর বিয়ানির গলাতে | তিনি বলেছেন, "কুমারমঙ্গলম বিড়লা সততার প্রতীক | কীভাবে উদ্যোগপতিদের শ্রদ্ধা করতে হয়, তা ভারতের শেখা উচিত | সিবিআই-এর এই আচরণে আমরা, গোটা শিল্পমহল অপমানিত বোধ করছি |" বিসলেরি ইন্টারন্যাশনাল গোষ্ঠীর চেয়ারম্যান রমেশ চৌহান বলেন, "সিবিআই-এর বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে ঠেকেছে | শুধু সুপ্রিম কোর্ট নয়, ওদের কেউই বিশ্বাস করে না | আমি নিঃসন্দেহ, কোথাও একটা গোলমাল আছে | চক্রান্ত করে একজনকে বলির পাঁঠা করা হয়েছে |" সিবিআই-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করার কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি |
রাজনৈতিক মহলও কুমারমঙ্গলম বিড়লার পাশে এসে দাঁড়িয়েছে | বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা বলেন, "আমাদের দেশের শিল্পমহল শ্রদ্ধার পাত্র | যদি আমাদের গণতন্ত্র সাবালক হয়ে উঠে চায়, আর্থিক বিকাশকে ধরে রাখতে চায়, তাহলে সরকার আর শিল্পমহলের পারস্পরিক কাজে বিশ্বাস থাকা দরকার |" মন্ত্রীর কথাতে স্পষ্ট, তিনি এই ঘটনাতে বিরক্ত | এদিকে, এই ঘটনার সূত্র ধরে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি | দলের নেতা যশবন্ত সিনহা বলেন, প্রাক্তন কয়লা সচিব পি সি পারেখের কথাতে বোঝা গিয়েছে, মনমোহন সিংহ নিজে কয়লা কেলেঙ্কারির বিষয়ে সব জানতেন | তাই নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করুন তিনি | ওয়াকিবহাল মহলের ধারণা, এর জেরে আসন্ন লোকসভা নির্বাচনে শিল্পমহল আর কংগ্রেস-এর পাশে দাঁড়াবে না | তাই ফায়দা তুলবে বিজেপি |
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications