ফাঁকা গ্যাস সিলেন্ডার মধ্যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, অভিনব পাচার রুখল বিএসএফ
ফাঁকা গ্যাস সিলেন্ডার মধ্যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, অভিনব পাচার রুখল বিএসএফ
ভারত-বাংলাদেশ সীমান্তে গ্যাস সিলিন্ডারের মধ্যে দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক মহিলা। এরকম অভিনব পাচারের সব দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। পুলিশ ও সীমান্ত রক্ষা বাহিনী সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে।

সোমবার রাতের অন্ধকারে এক মহিলা গ্যাস সিলেন্ডার নিয়ে সীমান্তের জিরো পয়েন্টে দিকে যাচ্ছিলেন। তাকে দেখে সন্দেহজনক মনে হওয়ায় সীমান্ত রক্ষা বাহিনীর ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানে জি কোম্পানি জওয়ানরা আটকায়। ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চক্ষু চড়কগাছ। জিজ্ঞাসাবাদের সময় সীমান্তরক্ষীদের কাছে সে স্বীকার করে ওই গ্যাস সিলেন্ডার মধ্যে প্রায় এক হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট রয়েছে।
বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে সেগুলো নিয়ে যাচ্ছেন তিনি। এরপর নার্গিস বেগম নামে ওই মহিলা পাচারকারীকে আটক করে বসিরহাট থানার হাতে তুলে দেয় সীমান্ত রক্ষা বাহিনী।
পুলিশ জানিয়েছে, ওই ট্যাবলেটের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। ওই মহিলা পাচারকারী নাম নার্গিস বেগম। ওই মহিলার বাড়ি ঘোজাডাঙ্গা সীমান্তের পানিতর গ্রামে। বিএসএফের এক জওয়ান জানান ফাঁকা গ্যাস সিলেন্ডার মধ্য দিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ার এই কৌশল অভিনব।
তবে এই মহিলা পাচারকারী সঙ্গে অন্যকোন বড় স্বরচক্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক অমরেশ কুমার। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট শুল্ক দপ্তর হাতে তুলে দেয়া হয়েছে। ধৃত মহিলা পাচারকারীকে বসিরহাট থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মহিলা পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।












Click it and Unblock the Notifications