সিসিটিভি ফুটেজে হদিশ, যদিও নার্সিংহোমে নেই রোগিনী! চাঞ্চল্য শুভেন্দুর গড়ে
তমলুকের একটি নার্সিংহোম থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য। রোগীকে বুধবার রাতে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে তাঁর কোনও খোঁজ না পাওয়ায় নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা
তমলুকের একটি নার্সিংহোম থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য। রোগীকে বুধবার রাতে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে তাঁর কোনও খোঁজ না পাওয়ায় নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পূর্ব মেদিনীপুরের তমলুকের নার্সিংহোম। বুধবার রাতে এই নার্সিংহোমে কীটনাশক খাওয়া মহিলাকে ভর্তি করেছিলেন পরিবারের সদস্যরা। নন্দীগ্রাম থানার গড়চক্রবেরিয়া গ্রামের গৃহবধূ পূর্নিমা বেরা(২২) পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিবারের তরফে তাঁকে তমলুকের নাইটইঙ্গল নার্সিংহোমে ভর্তি করে।
সূত্রের খবর অনুযায়ী রাতেই কীটনাশক বের করার জন্য ওয়াশ করা হয়। ওই মহিলাকে আইসিইউতে রাখা হয়েছিল। সকালে দেখা যায় ওই মহিলা সেখানে নেই। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে আসার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।

নার্সিংহোমের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাতে ওই মহিলাকে নার্সিংহোমে ঘোরা-ফেরা করতে। ঘটনাটি নিয়ে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।












Click it and Unblock the Notifications