Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পণের দাবি না মেটানোয় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ সোনারপুরে

পণের দাবি না মেটানোয় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ সোনারপুরে

শ্বশুর বাড়ির দাবি মতো পণের টাকা না দেওয়ায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল কলকাতা শহর লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকায়। পুলিশ জানায় মৃতের নাম মৌসুমী সরকার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে। মৌসুমীর বাবার বাড়ির অভিযোগ মৌসুমীর ওপর পণের জন্য অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকজন। তারাই তাকে পুড়িয়ে মারে। বুধবার রাতে মৃত্যু হয়েছে মৌসুমীর। রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

পণের দাবি না মেটানোয় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ সোনারপুরে

মৌসুমীর বাবার বাড়ি যাদবপুরের আদর্শ পল্লী। বছর চার আগে তার সঙ্গে সোনারপুরের লাঙ্গলবেড়িয়ার স্বপন সরকারের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি পুত্র সন্তান আছে। মৌসুমীর শ্বশুরবাড়ির লোকজন পণের দাবি করে তার ওপর নিয়মিত অত্যাচার করত বলে অভিযোগ। দিন কয়েক আগে ও মৌসুমী তার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তার শ্বশুরবাড়িতে দেয়।

অভিযোগ, বুধবার বিকালে মৌসুমীর বাবার বাড়িতে ফোন করে জানানো হয় যে সে অসুস্থ। তার বাবার বাড়ির লোকজন এসে দেখেন যে মৌসুমী বিছানায় শুয়ে আছে। তার পুরো শরীর পুড়ে গিয়েছে। রাতেই তার মৃত্যুর পরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+