উইপ্রো ছাড়ছেন আবিদালি নিমুচওয়ালা, নতুন এমডির খোঁজ শুরু আইটি সংস্থার
উইপ্রোর মুখ্য নির্বাহী আধিকারিক তথা এমডি আবিদালি নিমুচওয়ালা সরে গেলেন পদ থেকে। নিমুচওয়ালা ঘোষণা করেন, তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে পদ থেকে নিজেকে সরিয়ে নেন।
উইপ্রোর মুখ্য নির্বাহী আধিকারিক তথা এমডি আবিদালি নিমুচওয়ালা সরে গেলেন পদ থেকে। নিমুচওয়ালা ঘোষণা করেন, তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে পদ থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি দেশের চতুর্থ বৃহত্তম আইটি পরিষেবা সংস্থার এমডি হিসেবে কার্যকাল শুরু করেছিলেন ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি।

আবিদালি উইপ্রোর এমডি পদ থেকে নিজেরে সরিয়ে নেওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করেন উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি, তাঁর পুত্র এবং চেয়ারম্যান রিশাদ প্রেমজি, পরিচালনা পর্ষদ এবং অন্যান্য সহকর্মীদের উদ্দেশ্যে। তিনি আরও যোগ করেন, উইপ্রো তার রূপান্তর যাত্রায় যথেষ্ট অগ্রগতি করেছে।
ইতিমধ্যেই পরিচালনা পর্ষদের সিইও অনুসন্ধানের কাজ শুরু করেছে। নতুন সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত আবিদালি সিইও ও এমডির কাজ চালিয়ে যাবেন। ২০১৫ সালে উইপ্রোর চিফ অপারেটিং অফিসার হিসাবে যোগদান করেন নিমুচওয়ালা। টাটা কনসালটেন্সি সার্ভিসেস থেকে তিনি উইপ্রোতে আসেন।
তার কার্যকালে উইপ্রো গত কয়েক টানা প্রান্তিকে ডিজিটাল রাজস্বে দ্বি-অঙ্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে। যদিও ফার্মের রাজস্বের সামগ্রিক বৃদ্ধি শিল্পের মানের সাথে মেলে না। উইপ্রোর নিট মুনাফা ৩.২% থেকে হ্রাস পেয়েছিল। অর্থ বছরের ডিসেম্বর প্রান্তিকে ২,৫৪৪ কোটি টাকা থেকে আয় কমেছিল ২৪৬২ কোটিতে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications