Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হেমন্তেই কি শীতের ব্যাটিং শুরু! কলকাতা সহ জেলায় নামছে তাপমাত্রার পারদ

বাংলায় শীতের আমেজ ভরপুর। রাত ও ভোরের দিকে তাপমাত্রা ক্রমশ নামছে। চলতি সপ্তাহে সেই তাপমাত্রা আরও নামার কথা। উত্তরের ঠান্ডা বাতাস রাজ্যে ঢোকার ক্ষেত্রে কোনও বাধা নেই। ফলে হেমন্তে শীতের আমেজ এবার প্রবলভাবে অনুভব হবে। এমনই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা।

জেলা তো বটেই কলকাতাতেও শীতের কামড় এবার পড়বে। সেই কথাও বলা হচ্ছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা লক্ষ্যনীয়ভাবে নামতে শুরু করেছে। শীত আসার আগেই এই পারদ পতন এবার উল্লেখযোগ্য।

winter

দিনের তাপমাত্রা মোটামুটি ঠিক থাকছে স্বাভাবিকের ঘরে৷ কিন্তু রাত বাড়লেই পশ্চিমের জেলাগুলিতে বাড়ছে শীতের দাপট। তাপমাত্রার পারদ হু হু করে নামছে। বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে। পুরুলিয়ায় এখনই সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। বীরভূমেও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে অনেকটাই।

পশ্চিম মেদিনীপুরেও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ নামছে৷ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় শীতের আমেজ সম্পূর্ণ ভরপুর। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও পারদের পতন দেখা যাচ্ছে৷ রাত বাড়লেই ঘন কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে চারদিক। পাশাপাশি চলছে ঠান্ডা হাওয়া।

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদও নামছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় তাপমাত্রার পতন দেখা যাচ্ছে। কুয়াশার তেমন কোনও প্রভাব দেখা যাচ্ছে না। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় কুয়াশা থাকছে৷ তবে বেলা বাড়লেই কেটে যাচ্ছে কুয়াশা।

পাহাড়ে এখন ঝকঝকে আবহাওয়া৷ কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের বহু এলাকাতেও রাতের তাপমাত্রার বেশ পতন হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে যাচ্ছে৷ আগামী এক সপ্তাহে এই ঠান্ডার আমেজ আরও পাওয়া যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও কমবে। সেই ইঙ্গিত করা হচ্ছে।

কলকাতাতেও শীতের অনুভব ভালো মাত্রায় বোঝা যাচ্ছে। সন্ধের পরেই শীতের পোশাক দেখা যাচ্ছে অনেকের গায়ে৷ রাত বাড়লে তাপমাত্রাও কমছে৷ বুধবার সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আশেপাশেই ঘোরাঘুরি করবে। খুব একটা বেশি পারদের পতন হবে না।

আগামী সাত দিন রাজ্যে এই শীতের আমেজ ভরপুর থাকবে। রাতের দিকে শীতের অনুভব বেশি থাকবে। সেই বার্তা পাওয়া যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+