Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাঁকিয়ে শীত বাংলা জুড়ে! কলকাতায় রেকর্ড ঠান্ডা, উত্তর ও দক্ষিণবঙ্গে কত ডিগ্রিতে নামল তাপমাত্রা? জানুন

বড়দিনের সকালে হঠাৎই যেন শীতের কামড় টের পেল কলকাতা। বৃহস্পতিবার ভোরবেলা ঘুম ভাঙতেই শহরের তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রিতে পৌঁছেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে যে, চলতি বছরের শীতে এটাই এখনও পর্যন্ত কলকাতার সবচেয়ে বেশি ঠান্ডার সকাল। সেই কারণে স্বাভাবিকভাবে প্রশ্নউঠেছে যে, এই ঠান্ডা কী এখনই বিদায় নিচ্ছে, নাকি ঠান্ডাটা আরও বাড়বে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আপাতত ঠান্ডা আরও জোরালো হওয়ার সম্ভাবনাটাই বেশি। দক্ষিণবঙ্গে আগামী দু'দিনের মধ্যে তাপমাত্রা বেড়ে আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। অর্থাৎ নতুন বছর আসার আগেই শীতের রূপ আরও অন্যরকম হতে চলেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বড়দিনের পর থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গ, দু'জায়গাতেই তাপমাত্রা আরও নামতে থাকবে। উত্তরের দিক থেকে যে ঠান্ডা আসছে তা এখন অনেক বেশি সক্রিয়। সেই হাওয়ার দাপটেই সকালের পাশাপাশি রাতের দিকের শীতও বাড়ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, উত্তর ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার কারণে উত্তুরে হাওয়া আরও বেশি শক্তিশালী হয়েছে। এবং তার সরাসরি প্রভাব পূর্ব ভারতে গিয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সবচেয়ে কম তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

আজও তাই শীত থেকে রেহাই নেই। আজ শহরের সচেয়ে কম তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি ও দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকবে কিন্তু বাতাসে থাকবে শীতের ঝাঁঝ।

সমস্তটা মিলিয়ে, বড়দিনের পর থেকেই শীতের দাপটে কাঁপছে পুরো শহর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, নতুন বছর আসা পর্যন্ত ঠান্ডা আবহাওয়া এরকমই বজায় থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+