সরস্বতী পুজোর আগে উধাও শীত! ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, কী জানাচ্ছে হাওয়া অফিস?
টানা কয়েকদিন ধরে কনকনে ঠান্ডার পর এবার পারদের পতনে ব্রেক। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আজ থেকেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ভোরে কুয়াশা থাকলেও আগামী দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই সরস্বতী পুজো। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, সরস্বতী পুজোর আগেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট অনেকটাই কমে যাবে। আগামী মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এইবছর পুজোর দিনে ঠান্ডার কাঁপুনি সেরকম ভাবে অনুভূত নাও হতে পারে।
জেলাভিত্তিক তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে যে, উত্তরবঙ্গে আগামী সপ্তাহেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছিল প্রায় ৩.৫ ডিগ্রি। দক্ষিণবঙ্গে এখনও শান্তিনিকেতন, বাঁকুড়া এবং কল্যাণীতে শীতের প্রভাব রয়েছে। যেখানে পারদ ১০ ডিগ্রির আশেপাশেই রয়েছে। কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবার রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় কুয়াশার দাপট দেখা যেতে পারে।
আবহাওয়া দপ্তরের মতে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আপাতত শীতের প্রভাব কমে তাপমাত্রা বাড়ছে।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications