Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেতারা যে বক্তব্য রাখলেন

কলকাতা, ২১ জুলাই : তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশে সভাপতিত্ব করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। এছাড়া মঞ্চে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। [এদিন শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়]

এছাড়াও সভামঞ্চে রয়েছেন শুভাপ্রসন্ন, কবীর সুমন, নচিকেতা, ইন্দ্রনীল সেন, জুন মালিয়া, রুদ্রনীল ঘোষ, গৌতম ঘোষ, ইন্দ্রাণী হালদারদের মতো তারকারা। তৃণমূল কংগ্রেসের এদিনের ২১ জুলাইয়ের শহিদ দিবস তথা বিজয় দিবসের মঞ্চে দাঁড়িয়ে কোন নেতা কী বক্তব্য রাখলেন তা জেনে নিন একনজরে। [শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেতারা যে বক্তব্য রাখলেন]

শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেতারা যে বক্তব্য রাখলেন

মুকুল রায়

শহিদদের বলিদান ব্যর্থ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের শহিদ দিবসের একমাস পরে ২১ অগাস্ট সবা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যতদিন বাঁচবেন, ততদিন তিনি শহিদ দিবসে সভা করবেন। আগামী ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কেন্দ্রে তৃণমূলকে এমনভাবে নিয়ে যেতে হবে যাতে বড় ভূমিকা নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়

বাংলায় বাম-কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াই করা মানুষদের অভিনন্দন জানাই। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিশা দেখিয়েছেন তা এগিয়ে নিয়ে যেতে হবে। দলের ৯৯ শতাংশ নেতা-কর্মী আদর্শ মেনে চলেন। যে ২-৪ জন রয়েছেন, তারা যেন মনে রাখেন, দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আদর্শ বিচ্যুতদের কোনও স্থান নেই তৃণমূল কংগ্রেসে।

শুভেন্দু অধিকারী

কংগ্রেসকে যারা অপমান করেছিল সেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। মানুষ তার জবাব দিয়েছে। তিনি যা চান, মানুষ যা চায়, তাই আমাদের করতে হবে। আরও, আরও উন্নয়ন করে ২০১৯ সালে দিল্লি দখল করবে তৃণমূল কংগ্রেস।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০১৪ সালে বিজেপি বলেছিল ভাগ তৃণমূল ভাগ। আর ২০১৬ নির্বাচনে বাংলার মানুষ ওদের মুখে চুনকালি মাখিয়ে রাজ্য থেকে ভাগিয়ে দিয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বাংলায় মমতাই ভরসা। মমতার কোনও বিকল্প হয়নি, হবেও না।

ফিরহাদ হাকিম

আগামী দিনে দিল্লিতে গিয়ে বলতে হবে ভাগ মোদী ভাগ, আর তাতে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যদি কেউ মাথা তুলে দাঁড়িয়ে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।

সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফার্স্ট ইনিংস ভালো হয়েছিল বলেই তার সুফল হিসাবে এবারে সেকেন্ড ইনিংসে বিধানসভায় ২১১ টি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেস-বিজেপি মমতাকে সরাতে পারেনি। গ্রাম বাংলা থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ৩৪ আসন ছাপিয়ে ৪২টিতেই পৌঁছতে কর্মসূচী নেবে তৃণমূল কংগ্রেস।

কবীর সুমন

আমি রাজনীতির লোক না। মমতা ও যুগের নির্দেশে আমি ভোটে দাঁড়িয়েছি। আমি মদন মিত্রকে ব্যক্তিগতভাবে মিস করছি। মদনের মতো ছেলে হয় না। আমি চাই, এ যেন তাড়াতাড়ি ছাড়া পায়। সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে মমতা একা দাঁড়িয়ে লড়াই করেছেন। আজ থেকে তিনশো বছর পরে মমতার নামে পুজো-আচ্চা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+