মন্ত্রিসভা থেকে বাদ ৪-৫ জন, নতুন মুখ ৫-৬ জন, কারা তাঁরা! জল্পনা বাড়ালেন মমতা

মন্ত্রিসভা থেকে বাদ ৪-৫ জন, নতুন মুখ ৫-৬ জন, কারা তাঁরা! জল্পনা বাড়ালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি রটেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে গড়তে পারেন। কিন্তু সেই সম্ভববনা কার্যত খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। তবে তিনি প্রকাশ্যেই জানান চার-পাঁচজন বাদ যেতে চলেছেন মন্ত্রিসভা থেকে, পাঁচ-ছ'জন নতুন মুখ আসবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় রদবদল আসন্ন

মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় রদবদল আসন্ন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, যে চার-পাঁচজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন, তাঁদের সাংগঠনিক কাজে লাগানো হবে। দলের কাজে তাঁদের ব্যবহার করা হবে। সম্প্রতি দলের সাংগঠনিক পদে রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রদবদলেই আভাস রয়েছে, কে বা কারা বাদ পড়তে পারেন। আর কে বা কারা আসতে পারেন মন্ত্রিসভায়।

নতুন মন্ত্রী হতে পারেন কারা, যাঁদের নাম জল্পনায়

নতুন মন্ত্রী হতে পারেন কারা, যাঁদের নাম জল্পনায়

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল নতুন মন্ত্রী হতে পারেন বাবুল সুপ্রিয়, তাপস রায় ও পার্থ ভৌমিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়ে দিয়েছেন মন্ত্রিসভায় নতুন মুখ হতে পারেন পাঁচ-ছ'জন। অর্থাৎ উপরিউক্ত তিনজন ছাড়াও আরও কয়েকজনের নাম ভাসছে জল্পনায়। শোনা যাচ্ছে আরও কয়েকজনের নাম। তাঁদের মধ্যে রয়েছেন স্নেহাশিস ও উদয়ন গুহও।

স্বচ্ছ ভাবমূর্তির বিধায়কদের মন্ত্রী চাইছেন মমতা

স্বচ্ছ ভাবমূর্তির বিধায়কদের মন্ত্রী চাইছেন মমতা

তৃণমূল চাইছে স্বচ্ছ ভাবমূর্তির বিধায়কদের মন্ত্রিসভায় নিয়ে আসতে। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে এসে বিধায়ক নির্বাচনের হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ কেন্দ্রে। তিনি এবার তৃণমূলের প্রথম একাদশে ঢুকে পড়তে চলেছেন। আর তাপস রায়, পার্থ ভৌমিক বা স্নেহাশিস চক্রবর্তী দুজনেরই ভাবমূর্তি ভালো।

কোন অঙ্কে মন্ত্রী পদে ভাসছে এইসব নেতাদের নাম

কোন অঙ্কে মন্ত্রী পদে ভাসছে এইসব নেতাদের নাম

তাপস রায়কে উত্তর কলকাতার সাংগঠনিক পদ থেকে আগেই সরানো হয়েছিল। তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা। তাঁকে এবার মন্ত্রিত্ব আনা হতে পারে। আর পার্থ ভৌমিককে সাম্প্রতিক রদবদলে ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্নেহাশিস চক্রবর্তীকেও সরানো হয়েছে হুগলি-শ্রীরামপুর জেলা সভাপতির পদ থেকে। তাঁদের দুজনকেই মমতা মন্ত্রিসভায় সুযোগ দিতে পারেন। উদয়ন গুহকেও সরিয়ে দেওয়া হয়েছে কোচবিহার জেলার চেয়ারম্যান পদ থেকে।

কারা বাদ পড়তে পারেন, প্রথমেই যাঁরা নাম

কারা বাদ পড়তে পারেন, প্রথমেই যাঁরা নাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারা আসতে পারেন, তাঁদের নাম নিয়ে জল্পনার পাশাপাশি কারা বাদ পড়তে পারেন, তাদেঁর নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে। এই তালিকায় প্রথমেই উঠে আসছে পরেশ অধিকারীর নাম। আদালতের নির্দেশে তাঁর মেয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। তারপর তাঁকে শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি ওঠে।

আরও যাঁরা বাদ পড়তে পারেন, জল্পনায় যেসব নাম

আরও যাঁরা বাদ পড়তে পারেন, জল্পনায় যেসব নাম

এছাড়া বাদ পড়তে পারেন সৌমেন মহাপাত্র। তাঁকে ফের তমলুক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে সরিয়ে দলের কাজে লাগানো হতে পারে। এছাড়া মন্ত্রীদের মধ্যে বাদ পড়তে পারেন চন্দ্রনাথ সিং ও মলয় ঘটক। এছাড়া মন্ত্রিসভার দুই দাপুটে মন্ত্রীর দফতর কাটছাঁট হতে পারে বলে জল্পনা চলছে।

মমতার ক্যাবিনেটে শূন্যস্থান ভরাট বুধবারই

মমতার ক্যাবিনেটে শূন্যস্থান ভরাট বুধবারই

সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে। তাঁর হাতে ছিল শিল্প ও বাণিজ্য, পরিষদীয় এবং তথ্য ও প্রযুক্তি দফতর। তারপর সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণ ঘটেছে। ফলে তিন-তিনজন প্রবীণ ও গুরুত্বশালী মন্ত্রীর অনুপস্থিতি রয়েছে মমতার ক্যাবিনেটে। বুধবার সেই শূন্যস্থান পূরণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+