কোন মাছ খাবেন ভাইফোঁটায়? কাতলা ৫০০, ট্যাংরা ৮০০ টাকা কিলো, ইলিশ কত যাচ্ছে শুনবেন?
মাছেভাতে বাঙালি৷ আর সেই বাঙালির ভাইফোঁটার অনুষ্ঠান। ভালো মাছ গুছিয়ে খাওয়ার হাতে গোনা কয়েকটা দিন আছে। ভাইফোঁটা তার মধ্যে অন্যতম। কিন্তু গুছিয়ে আর কী মাছ খাবেন? মধ্যবিত্ত বাঙালির পকেট হাত দিয়ে মাছের দিকে তাকালেই যেন জ্বর আসছে। মাছ বাজারেও আগুন দাম।
সবজি, ফলের দাম আকাশছোঁয়া। তখন থেকেই মনে কু ডাকছিল। কতটা মাছের দাম বাড়তে পারে? দেখা গেল আশায় জল সম্পূর্ণ ঢালা হয়ে গিয়েছে। আয়ত্তের থেকে অনেকটাই বেশি দর যাচ্ছে। ভালো মাছের পাবদা থেকে ভেটকি, চিংড়ি থেকে ইলিশ। প্রত্যেকটি মাছের এই দাম অনেকটাই বেশি। সাধারণ রুই, কাতলা মাছের দামও আয়ত্তের বাইরে।

কলকাতা ও আশেপাশের বাজারগুলিতে মাছের দাম যেন গরম তেলে ফুটছে। মধ্যবিত্ত বাঙালি মাছের বাজার করতে গিয়েছেন মঙ্গলবার রাত ও বুধবার দিনভর। দেখা যাচ্ছে বিক্রেতারা যে দর হাঁকছেন, পকেট থেকে অনেকটাই বেশি খসে যাবে তাতে। কতটা মাছ কিনবেন একজন বাঙালি মধ্যবিত্ত? সাধারণত দেখা যায়, ভাইফোঁটার অনুষ্ঠানের দুপুরে তিন, চার রকম মাছের পদ থাকে।
এবার তো দুই রকম মাছ কিনতেই তথৈবচ অবস্থা। তার উপর মাংস কিনতে হবে। পাঁঠার মাংসের দাম বরাবরই বেশি। এবার আরও দাম বেড়েছে। একথা বলার অপেক্ষা রাখে না। মুরগির দাম যেন পাল্লা দিয়ে ছুটছে। সাধারণ ভালো মাপের রুই মাছের দাম আড়াইশো থেকে ৩০০ টাকা কেজি। ভালো মাছ হলে আরও একটু দাম বেশি পরতে পারে।
কাতলা মাছের বাজার দর প্রায় ৪০০ টাকা। বড় মাপের ভালো কাতলা মাছ নিতে গেলে কেজি প্রতি ৫০০ টাকাও খসাতে হতে পারে। এর নীচে ভালো মাছ পাওয়া যাবে না। এ কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন বিক্রেতারাই। কোথাও আবার এই কাতলা মাছই ৬০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যাচ্ছে। পাবদা মাছের দামও হরে দরে কাছাকাছি।
ট্যাংরা মাছের কেজি প্রায় ৮০০ টাকার কাছাকাছি। বড় ডিমওয়ালা মাছ কিনতে হলে এই দাম দিতে হবে। ছোট ট্যাংরার ক্ষেত্রে দাম কিছুটা কম। পারশে, ভেটকি মাছের দামও আকাশছোঁয়া। বিক্রেতারা জানাচ্ছেন, কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা দাম লাফিয়ে বেড়ে গিয়েছে। তবে ভালো মাছের দাম আরও কিছুটা বেড়েছে।
ভালো গলদা চিংড়ি যাচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা কেজি। বাংলাদেশ থেকে পুজোর সময় ইলিশ মাছ এসেছিল। শোনা গিয়েছিল, আড়তদাররা অনেক মাছ হিমঘরে ঢুকিয়ে রেখেছে। ভাইফোঁটা, জামাইষষ্ঠীতে সেই মাছ বার করা হবে। পদ্মার ইলিশ এবার তেমন চোখে পড়েনি। রাজ্যের ইলিশের বাজারদর কেজি প্রতি ১৩০০ থেকে ১৫০০টাকা যাচ্ছে। আরও বড় মাছ হলে বাজারদর আরও উঠবে।
পাঁঠার মাংসের বাজারদর কেজি প্রতি ৮৭০ থেকে ৯০০ টাকা। মুরগির মাংসের দাম ২০০ টাকা কেজি প্রতি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications