বিধানসভায় কোথায় জায়গা হবে হুমায়ুনের? সমস্তটাই জানিয়ে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, কী কী বললেন তিনি?
তৃণমূল তাঁকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার পরই হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন যে তিনি তাঁর নিজস্ব একটি নতুন দল গঠন করবেন। সেই সঙ্গে এও জানান, বিধায়ক পদ ছাড়ার কথাও তিনি ভাবছেন। কিন্তু পরে অবস্থান বদল হওয়ার পর পরিষ্কার করে দেন যে, তিনি এখনও ইস্তফা দিচ্ছেন না। এই পরিস্থিতিতে সকলের মনে প্রশ্ন উঠেছিল, তাহলে আসন্ন বিধানসভা অধিবেশনে তাঁর আসন ঠিক কোথায় হবে? এই বিষয়ে নিজের বক্তব্য এবার সামনে আনলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, তৃণমূল হুমায়ুনকে যে সাসপেন্ড করা হয়েছে তা বিধানসভাকে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত জানায়নি। যে কারণে নথিতে তিনি এখনও তৃণমূল বিধায়ক হিসেবেই নথিভুক্ত আছেন। আসন্ন নির্বাচনে আর মাত্র পাঁচ মাস বাকি। তার মধ্যেই এ ধরনের অনিশ্চয়তার সময়েই অধ্যক্ষ মন্তব্য করেন যে, "যদি হুমায়ুন কবীর আমার কাছে পদত্যাগ করার কাগজ জমা দেন এবং যদি সেটা আইনি দিক থেকেও ঠিক থাকে, তাহলে আমি তা গ্রহণ করব। তবে সংবাদমাধ্যমে আমি দেখলাম, তিনি নাকি এখনই ইস্তফা দিচ্ছেন না। তৃণমূল তাঁর সাসপেনশনের চিঠি পাঠালে, আমি তাঁকে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে ধরব না। তখন তাঁকে নিরপেক্ষ আসনে বসানো হবে।" অর্থাৎ, অধিবেশনের কক্ষে তৃণমূল ও বিজেপির ব্লকের মাঝখানে কোনও এক নিরপেক্ষ আসনেই বসবেন হুমায়ুন।
তবে সাসপেনশন সত্ত্বেও তাঁকে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব থেকে সরানো হচ্ছে না। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান যে, "নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ভোটের পর তো নতুন কমিটিই গঠন হবে। তাই এই মুহূর্তে কমিটিতে কোনও বদল আনার প্রয়োজন দেখছি না। তিনি চাইলে তাঁর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন।"
এদিকে, ভবিষ্যতে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে বিধানসভায় ভোটাভুটি হলে হুমায়ুন কোন দিকে ভোট দেবেন সেই নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল। সেই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন যে, "ভোটাভুটি হলে তিনি কোন পক্ষে ভোট দেন, সেটা তখনই দেখা যাবে।"
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications