এসআইআর নিয়ে বিভ্রান্তি কাটাতে মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানালেন?কবে কাদের বাড়িতে যাবেন বিএলও? জানুন

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর নিয়ে রাজ্যজুড়ে নানা প্রশ্ন, সংশয় ও রাজনৈতিক সমালোচনা দানা বেঁধেছে। আর এরইমাঝে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান "আতঙ্ক নয়, স্বচ্ছতা বাড়াতেই বিশেষ এই সংশোধন"।

ঠিক কোন বাড়িতে কবে বিএলও যাবেন? যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের কী হবে? আধার লাগবেই কি? এই সবকিছুর জবাব দিলেন এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজকুমার আগরওয়াল।এদিন সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট বলেন, "এসআইআর নতুন কিছু নয়। এর আগেও বহু বার হয়েছে। সুতরাং অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।"

বিহারে সফল হলে বাংলায় নয় কেন?

সিইও জানান, বিহারে ভোটার বেশি, প্রশিক্ষণ কম ছিল, তবুও প্রক্রিয়াটি সময়মতো শেষ হয়েছে। বাংলা আগেই প্রস্তুতি নিয়েছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই এসআইআর সম্পন্ন করা সম্ভব।

আধার কার্ড বাধ্যতামূলক কি?

না, বাধ্যতামূলক নয়। নির্বাচন কমিশন ইতিমধ্যেই এবিষয়ে আলাদা ব্যাখ্যা দিয়েছে।
তবে পরিচয়ের প্রমাণ হিসেবে ১১ ধরনের নথির মধ্য থেকে যেকোনও একটি দিলেই চলবে।

ফর্ম কী ভাবে জমা দেওয়া যাবে?
ফর্ম জমা দেওয়ার দুটি পথ রয়েছে। একটি অনলাইনে ও
বাড়ির কোনও সদস্য অফলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

বিএলও কবে আসবেন?
বিএলও স্থানীয় ভোটারদের তথ্য জানেন। তিনি বাড়ি বাড়ি যাওয়ার আগে অগ্রিম খবর দেবেন। প্রয়োজনে একটি এলাকায় ৩ থেকে ৪ বারও যেতে পারেন। এক বুথে গড়ে ১২০০ ভোটার থাকায়, দিনে ১৫ থেকে ২০টি বাড়ি হলেই কাজ এগোবে বলে জানান সিইও।

খসড়া তালিকা প্রকাশের আগে নতুন নাম তোলা যাবে না, কারণ
কমিশন ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ করেছে।
খসড়া তালিকা বেরোলে তখন আবার নাম অন্তর্ভুক্তির সুযোগ মিলবে।

বিএলও দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে?
এপ্রসঙ্গে সিইও জানান, এখন পর্যন্ত বিএলও আক্রান্ত হওয়ার ঘটনা নেই। নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। কমিশনের নজরও থাকবে।

ভোটার তালিকায় দুই স্থানে নাম থাকার প্রসঙ্গে সিইও জানান
প্রশান্ত কিশোরের নাম বিহার ও বাংলায় থাকার বিষয়টিও সামনে আসে। সিইও বলেন, আগে ডেটা সেন্ট্রালাইজড ছিল না। এখন সমস্ত তথ্য একই অ্যাপ্লিকেশনে যুক্ত হওয়ায় দুই জায়গায় নাম থাকলে একটি বাদ দেওয়া হবে।

সিইও দাবি করেন এসআইআর সরকারিভাবে নির্ধারিত নিয়মে হচ্ছে। প্রচার, তথ্য ও সহায়তা সবই দেওয়া হবে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+