ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, বড়দিনের আগে শীতে কাঁপবে বাংলা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
ডিসেম্বর যত এগোচ্ছে, ততই যেন শীত তার চেনা মেজাজে ফিরছে বাংলায়। ভোরের কুয়াশা, হিমেল হাওয়া আর ক্রমশ নামতে থাকা পারদ সব মিলিয়ে শীতের দাপট স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে পারে। বিশেষ করে বড়দিনের সময় দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডার সম্ভাবনা প্রবল।
শনিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে চারপাশ। উত্তরের হাওয়ার জোরে শীতের প্রভাব আরও বাড়ছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর পশ্চিম ভারতে সক্রিয় একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই ঠান্ডা পরিস্থিতি তৈরি হচ্ছে।

আসন্ন এক সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। কলকাতায় পারদ থাকতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে, আপাতত তাপমাত্রা স্থিতিশীল থাকার সম্ভাবনাই বেশি।
তবে কুয়াশা ও ঠান্ডার দাপট সবচেয়ে বেশি অনুভূত হবে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও হুগলি জেলায়। উপকূলবর্তী এলাকাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হাওড়া ও হুগলির বেশ কিছু এলাকায় ভোরের দিকে অগভীর কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে বিপজ্জনক মাত্রায়। তাপমাত্রায় বড় রকমের ওঠানামা না হলেও ১ ডিগ্রি সেলসিয়াসের এদিক ওদিক হতে পারে।
উত্তরবঙ্গে শীত আরও তীব্র উত্তরবঙ্গে আজ ১৩ ডিসেম্বর থেকে নতুন করে ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, দৃশ্যমানতা কমে যেতে পারে প্রায় ২০০ মিটারে। এই পরিস্থিতি ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস।
দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ঠান্ডার দাপট থাকবে বেশি। পাহাড়ে ভ্রমণকারীদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে।
বড়দিনে চরম শীতের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের সময় কলকাতা ও গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত নামতে পারে। শহর ও সংলগ্ন এলাকায় পারদ নামতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রির ঘরে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
সব মিলিয়ে মোটের উপর শীত যে এবার জাঁকিয়েই বসতে চলেছে, তা বলাই বাহুল্য। উৎসবের মরসুমে গরম পোশাক ছাড়া বেরোলে বিপাকে পড়তে পারেন এমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে












Click it and Unblock the Notifications