West Bengal Weather: শীতের পথে ভিলেন অকাল বর্ষা! বাংলার আবহাওয়ায় আপডেট একনজরে
West Bengal Weather: বৃহস্পতিবার বিকেলের পরে শুক্রবার সকালেও অনেক জায়গাতেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গ জুড়ে এদিন বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে শনিবারও অনেক জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টি হতে পারে। এইসময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।
শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে রাতের তাপমাত্রায় পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
Weather Update: শীত শুরুর আগেই বৃষ্টির দাপট! বাংলার কোন কোন জেলা ভাসতে চলেছে, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শুক্রবারের পাশাপাশি শনিবারেও কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে এই বৃষ্টির আবহাওয়া তথা মেঘ কেটে গেলেই ফের ঠান্ডার আমেজ ফিরে আসবে। পশ্চিমের জেলাগুলিতেও ফের তাপমাত্রা নামবে ২০ ডিগ্রির নিচে।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা রূপে অবস্থান করছে। এছাড়াও ৭ নভেম্বর নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী হিমালয়ে আঘাত হানতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।












Click it and Unblock the Notifications