Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ বিভিন্ন জেলা! পরবর্তী ৪৮ ঘন্টায়, কোথাও শিলাবৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: রাতের বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ আশপাশের বেশ কিছু এলাকা। তবে বাদ যায়নি হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলির বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বয়ে যায়। আবহাওয়া দফতরের তরফে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও শিলাবৃষ্টি এবং কোথাও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সবকটি জেলাতেই ঘন্টা ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আপাতত জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

বুধবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। উল্লিখিত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওা দফতরের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে।

ভ্যাপসা গরমে তিন ধরে চলবে দুর্যোগ! বাংলার কোন জেলার কেমন পরিস্থিতি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২১.১)
বহরমপুর ( ১৭.২)
বাঁকুড়া (১৯.৯)
বর্ধমান (২০)
কোচবিহার (১১.৯)
দার্জিলিং (৫.৪)
কালিম্পং (১১)
দিঘা (২২.৬)
কলকাতা (২৩.৮)
দমদম (২৪.৭)
কৃষ্ণনগর
মালদহ ( ১৮.৩)
মেদিনীপুর (২৩.১)
পুরুলিয়া (১৪.১)
শিলিগুড়ি (১১)
শ্রীনিকেতন (১৯.৪)
সুন্দরবন (১৭)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+