ঝড়বৃষ্টির আবহ মাথায় নিয়ে মে মাসের প্রথমে বাংলার পারদ কোনদিকে! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
মন খারাপের ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনও স্বস্তির হাওয়া এর মাঝেই এগিয়ে চলেছে বাংলার আবহাওয়া। এদিন সকাল থেকেই তাপমাত্রার পারদ ক্রমেই উর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী এদিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অল্প নিচের দিকে ছিল।

তাপমাত্রার খবর
মে মাসের প্রথম দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচচ্ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। সর্বনিম্ন তা ৫৩ শতাংশ। তবে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি দেখেনি শহর।

আবহাওয়া দফতর সূত্রে সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, মে মাসের ১-৮ তারিখের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর শক্তিবৃদ্ধি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

শনিবার পর্যন্ত বৃষ্টি!
যে নিম্নচাপ তৈরির সম্ভবনা ছিল তা আরও গভীর হবে। শনিবার পর্যন্ত তার প্রভাব থাকবে। আন্দামান সাগর থেকে গভীর নিম্নাচাপ যেমন থাকছে, তেমনই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভবনা থাকছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি
সিকিম সংলগ্ন এলাকায় ঘুর্ণাবর্তের পরিস্থিতি তৈরির জেরে প্রবল আশঙ্কা দানা বেঁধেছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।












Click it and Unblock the Notifications