বাংলায় বুকে ফের বৃষ্টির তাণ্ডবলীলা! কী জানাচ্ছে আবহাওয়া দফতর

বাংলায় বুকে ফের বৃষ্টির তাণ্ডবলীলা! কী জানাচ্ছে আবহাওয়া দফতর

গোটা রাজ্যে এখনও আম্ফানের ক্ষত মেটেনি। প্রায় এক সপ্তাহ হতে চলল অন্ধকারে ডুবে রয়েছে রাজ্যের বিভিন্ন অংশ। বিদ্যুৎ সংযোগ ও জল সংযোগ নেই এমন বহু জায়গা রয়েছে। এরইমধ্যে ফের রাজ্যে বৃষ্টির নতুন করে বার্তা দিল রাজ্য আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির সম্ভবনা রয়েছে। আকাশ বিভিন্ন জায়গাতেই মেঘলা থাকবে বলে খবর। তবে দমকা হাওয়ার সঞ্চার ফের হতে পারে। এমনই বার্তা আবহাওয়া দফতরের।

কলকাতার পরিস্থিতি কেমন হবে ?

কলকাতার পরিস্থিতি কেমন হবে ?

কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভবনা নেই।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আম্ফান বাংলা থেকে চলে যাওয়ার পর উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমেই বাড়তে থাকে. ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলিতে এই প্রবণতা আরও বাড়ে। বহু উত্তরপূর্বের রাজ্য বর্ষার আগেই কার্যত প্লাবিত আম্ফানে পরবর্তী পর্যায়ে।

 উত্তরবঙ্গের জেলার পরিস্থিতি

উত্তরবঙ্গের জেলার পরিস্থিতি

উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আজ। এদিকে, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভবনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+