West Bengal Weather Update: খুব তাড়াতাড়ি তাপমাত্রায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: রাত থেকে শুরু করে ভোরের দিকে ঠান্ডা, আর রোদ একটু ভাল করে উঠতেই শীত উধাও। ঘূর্ণিঝড় মিধিলি কেটে যাওয়ার পর থেকে এই আবহাওয়া চলছে। আপাতত জমিয়ে ঠান্ডার কোনও পূর্বাভাস আবহাওয়া দফতরের থেকে দেওয়া না হলেও, আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা নামবে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Update) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরে হাওয়ায় তাপমাত্রা অনেকটাই নামে। এবার তা কিছুটা হলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ না হওয়ায় উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতে বাধা পড়েছে।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( West Bengal Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩০
বহরমপুর ৩০.৪
বাঁকুড়া ২৯.৯
বর্ধমান ৩১
কোচবিহার ৩১.২
দার্জিলিং ১৮.৪
কালিম্পং ১৯.৫
দিঘা ৩০
কলকাতা ২৯
দমদম ৩০.২
কৃষ্ণনগর ৩০.২
মালদহ ৩১.২
মেদিনীপুর ২৯.৫
পুরুলিয়া ৩০.৩
শিলিগুড়ি ৩৩
শ্রীনিকেতন ২৯.৭
সুন্দরবন ২৯












Click it and Unblock the Notifications