Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাতের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: ঊর্ধ্বমুখী কলকাতা-সহ জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি এবারের মতো শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও বেশ কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস দেওয়া না হলেও, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী দু'দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকবে এবং পরের দিকে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।

আরও কমল তাপমাত্রা, শীত কি ফিরছে? সোমবার থেকে ফের আবহাওয়ায় বড় পরিবর্তন, একনজরে বাংলার আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১১.৬)
বহরমপুর (১৫.৬)
বাঁকুড়া (১১.২)
বর্ধমান (১২)
কোচবিহার (১১.৫)
দার্জিলিং (৩.৬)
কালিম্পং (৯.২)
দিঘা (১৭.৮)
কলকাতা (১৮.৪)
দমদম (১৬.৮)
কৃষ্ণনগর (১৩.২)
মালদহ (১৪.৫)
মেদিনীপুর (১৭.৩)
পুরুলিয়া (১০.১)
শিলিগুড়ি ( ১১)
শ্রীনিকেতন (১০.৪)
সুন্দরবন (১৮)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+