West Bengal Weather: হঠাৎই আবহাওয়ার পরিবর্তন কয়েকটি জেলায়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার। তবে এদিন বিকেলের দিকে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার দার্জিলিংয়ের কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

West Bengal Weather

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার জেলাগুলির কোথাও কোথা হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩১.৮) ২৪.৯ (২৪.৫)
বহরমপুর (৩১.৮) ২৭ (২৬.৮)
বাঁকুড়া (৩১.৯) ২৪.১ ( ২৩.৪)
বর্ধমান (৩২) ২৪.২ (২৩.৮)
কোচবিহার (৩০.৩) ২৪.৪ (২৪.৯)
দার্জিলিং (২২) ১৪.৮ (১৫.৪)
কালিম্পং (২৫) ১৯.৮ (১৯.৩)
দিঘা (৩৪.৭) ২৬.৬ (২৬)
কলকাতা (৩১.৬) ২৬.৫ (২৬.৭)
দমদম (৩৩.৭) ২৫.৬ (২৬.৬)
কৃষ্ণনগর (৩২) ২৬ (২৫)
মালদহ (২৮) ২৫.৪ (২৫.২)
মেদিনীপুর (৩৩.৭) ২৬.৪ (২৫.৬)
শিলিগুড়ি (৩৩.৮) ২৫.৭ ( ২৭)
শ্রীনিকেতন (২৯.৮) ২৪.৪ (২৫.৫)
সুন্দরবন (২৭) ২৬.৪ (২৬.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+