West Bengal Weather: কলকাতার তাপমাত্রায় সামান্য বৃদ্ধি, পশ্চিমে শীতের ব্যাটিং! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বাধাহীন ভাবে ঢোকায় পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার থেকে ৪-৫ ডিগ্রি কম।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। এছাড়াও মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শুক্রবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতংশ।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার যা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ১২.১ )
বহরমপুর
বাঁকুড়া (১০.৬)
বর্ধমান (১১)
কোচবিহার (১৭.১)
দার্জিলিং ( ৫.৮)
কালিম্পং (১১.৫ )
দিঘা (১৩.২)
কলকাতা (১৪.৬)
কৃষ্ণনগর (১৪)
মালদহ (১৪.৮)
মেদিনীপুর ( ১৩.৩)
পুরুলিয়া (১০.৩)
শিলিগুড়ি (১২.৪)
শ্রীনিকেতন (১১)
সুন্দরবন (১৫)












Click it and Unblock the Notifications