West Bengal Weather: সকাল থেকে আকাশ মেঘলা! রথযাত্রায় কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া?

West Bengal Weather: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ তবে বৃষ্টির দেখা নেই। শনিবারের মতো এদিনও সকালের পর থেকে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। .তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আবহাওয়া দফতরের সতর্কতা জারি রয়েছে।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার উল্লিখিত জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে জেলাগুলিতে ফের বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

weather

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সোমবারের জন্য তেমন কোনও পূর্বাভাস নেই।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। শনিবারও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৪ মিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ( ২৭.৭)
দমদম (২৭.৬)
দিঘা (২৭.১)
মেদিনীপুর (২৪.৫)
কৃষ্ণনগর (২৫.৮)
বাঁকুড়া (২৩.৭)
শ্রীনিকেতন (২৪.২)
বহরমপুর (২৬.৬)
বর্ধমান (২৪)
পানাগড় (২৭.১)
আসানসোল (২৫.১)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (১৯.৮)
কোচবিহার (২৫.৫)
মালদহ (২৫.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+