West Bengal Weather: প্রবল বৃষ্টির আশঙ্কায় ১০ জেলায় জারি লাল সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: মঙ্গলবারের পরে বুধবারেও টানা বৃষ্টি চলছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যে নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে চলে গিয়েছিল, তার ইউটার্নের ফলেই এই পরিস্থিতি। আপাতত বুধবারের পরে বৃহস্পতিবারেও বৃষ্টি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আপাতত ২-৩ দিন জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন না হলেও, তারপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য বীরভূম ও মুর্শিদাবাদে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি সবকটি জেলাতেই অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণ কমলা সতর্কতা জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দু থেকে তিন তিন তাপমাত্রার পরিবর্তন না হলেও, তারপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ভফারী বৃষ্টিও হতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৮.৮) | (২৪.২) |
| বহরমপুর | (৩২.৬) | (২৬.৬) |
| বাঁকুড়া | (২৯.৮) | (২২.৯) |
| বর্ধমান | (২৯) | (২৪) |
| কোচবিহার | (৩২.৭) | (২৫.৪) |
| দার্জিলিং | (২৩.৪) | (১৬.২) |
| কালিম্পং | (২৫) | (২১) |
| দিঘা | -------- | (২৬.৩) |
| কলকাতা | (২৯.১) | (২৬.১) |
| দমদম | (৩০.৫) | (২৬.২) |
| কৃষ্ণনগর | (৩১.৪) | ( ২৫.৪) |
| মালদহ | (৩২.৮) | (২৫.৯) |
| মেদিনীপুর | (৩০) | (২৪.৭) |
| শিলিগুড়ি | (৩৫.৪) | (২৭.৬) |
| শ্রীনিকেতন | (৩০) | (২৫.২) |
| সুন্দরবন | (৩১) | (২৫.৫) |












Click it and Unblock the Notifications