West Bengal Weather: সাত জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: মেঘলা আকাশের সৎঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতরের তরফে এদিন দুপুরে জানানো হয়, বাঁকুড়া, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকার তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Weather Alert: ১০ টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা! বাংলা-সহ দেশের বিভিন্ন অংশের আবহাওয়ার পূর্বাভাস
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আগামী দুদিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী তিন দিনে সেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

West Bengal Weather: সপ্তাহের শুরুতে আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৫.৯
বহরমপুর ২৭.৮
বাঁকুড়া ২৫.১
বর্ধমান ২৫
কোচবিহার ২৭.২
দার্জিলিং ১৬.৫
কালিম্পং ২২
দিঘা ২৬.২
কলকাতা ২৭.৬
দমদম ২৭.৪
কৃষ্ণনগর ২৭
মালদহ ২৭.৮
মেদিনীপুর ২৭.১
শিলিগুড়ি ২৮.৪
শ্রীনিকেতন ২৬.৬
সুন্দরবন ২৬
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৭)
বহরমপুর (৩৩.৪)
বাঁকুড়া (৩২.৭)
বর্ধমান (৩১)
কোচবিহার (৩৪.৭)
দার্জিলিং (২২.৮)
কালিম্পং (২৫)
দিঘা (৩০.৪)
কলকাতা (২৯.৯)
দমদম (৩১.৬)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩৩.৮)
মেদিনীপুর (৩১.৪)
শিলিগুড়ি (৩৬.৪)
শ্রীনিকেতন (৩৩)
সুন্দরবন (৩৩)












Click it and Unblock the Notifications