রাতে শুরু বৃষ্টি চলছে সকালেও, একধাক্কায় তাপমাত্রা নামল অনেকটাই! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: রবিবার রাত থেকে হওয়া বৃষ্টিতে ভিজল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলা। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বুধবার সকালেও সেই বৃষ্টি চলছে। এদিকে এই বৃষ্টির জেরে ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে পাঁচ ডিগ্রির মতো।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুক্রবার নাগাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবারেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় কোথাও ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবারেও এই পরিস্থিতি তৈরি হতে পারে সবকটি জেলাতেই। শুক্রবার অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি নিচে। মঙ্গলবার যা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১১.৯ মিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে এরপর তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২১)
বহরমপুর (২৩.৪)
বাঁকুড়া ( ১৯.৮)
বর্ধমান (২১.৮)
কোচবিহার (১৫.১)
দার্জিলিং (৯.২)
কালিম্পং (১৪.৪)
দিঘা (২১.৩)
কলকাতা (২৩.৭)
দমদম (২৪.২)
কৃষ্ণনগর (২২)
মালদহ (২৪.৩)
মেদিনীপুর (২২.৬)
পুরুলিয়া (১৭.১)
শিলিগুড়ি (১৪.২)
শ্রীনিকেতন (২০.৫)
সুন্দরবন (২০.৫)












Click it and Unblock the Notifications