সোমবার সকালেও উত্তরবঙ্গের আবহাওয়া বিরূপ, ফের কি ঝড়ের তাণ্ডব? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: রবিবার বিকেলের দিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়ের তাণ্ডবের পরে সোমবার সকালেও আবহাওয়া বিরূপ। বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। সোমবার সারাদিনই এই পরিস্থিতি থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

রবিবার বিকেলে ঝড়ের তাণ্ডব ও বৃষ্টির পরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের তাপমাত্রা স্বাভাবিকভাবে কিছুটা কম। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন এদিন হয়নি। তবে এই সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

West Bengal Weather

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারেও এই একই আবহাওয়া থাকতে পারে, তবে এর মধ্যে কিছু পরিবর্তন হলে, তা জানানো হবে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার সাধারণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও ঝড়-বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন আপাতত তাপমাত্রা বৃদ্ধির তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২১)
বহরমপুর (২৪.৬)
বাঁকুড়া (২১.৮)
বর্ধমান (২৩.৮)
কোচবিহার ( ২২.৬)
দার্জিলিং (১১.৪)
কালিম্পং (১৮.৮)
দিঘা (২৪.৬)
কলকাতা (২৬.৫)
দমদম (২৪.৭ )
কৃষ্ণনগর (২০.২)
মালদহ (২৫.৬)
মেদিনীপুর (২৫.১)
পুরুলিয়া (২০.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (১৯.৬)
সুন্দরবন (২৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+