West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ! কেমন থাকতে চলেছে কলকাতা-সহ বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে আকাশ মেঘলা। দুই-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। একই আবহাওয়া থাকতে পারে বৃহস্পতিবারেও।

weather

বুধবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকতে চলেছে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধে পেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৫.২)
দমদম (২৫.৪)
দিঘা (২৮.৪)
মেদিনীপুর (২৬.৫)
কৃষ্ণনগর
বাঁকুড়া (২৪)
শ্রীনিকেতন (২৪.৪)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৩.৮)
পানাগড় (২৬.৪)
আসানসোল (২৫.৮)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৭)
কালিম্পং (২২)
কোচবিহার (২৫.৮)
মালদহ (২৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+