তাপমাত্রা ৪০ ছুঁই-ছুঁই, ১৩ জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা!একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: একদিকে দিন দুয়েকের মধ্যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যাওয়ার সতর্কবার্তা, অন্যদিকে বিকেল হলেও জেলায় জেলায় কাকবৈশাখী। খাতায় কলমে বসন্তেই এই হাল বাংলা জুড়ে। তবে এর মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি তুলনামূলক খারাপ। শনিবার বাঁকুড়া-বিষ্ণুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে ৩৭.৫ আর পানাগড়ে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ২ এপ্রিলের মধ্যে এই তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টিও হতে পারে। তা ছাড়া এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুধুমাত্র দার্জিলিং-এ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৪৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বৃদ্ধির তেমন কোনও পূর্বাভাস না থাকলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.৭)
বহরমপুর
বাঁকুড়া (২৪.৪)
বর্ধমান (২৬)
কোচবিহার (২০.১)
দার্জিলিং (১১.৮)
কালিম্পং (১৬.৮)
দিঘা (২৫.৭)
কলকাতা (২৭.৩)
দমদম (২৭.৪)
কৃষ্ণনগর (২০.৬)
মালদহ (২৫.১)
মেদিনীপুর (২৭.৬)
পুরুলিয়া (২১.৫)
শিলিগুড়ি (১৮.২)
শ্রীনিকেতন (২৪)
সুন্দরবন (২৫.৫)












Click it and Unblock the Notifications