Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া, একনজরে বাংলার জেলাগুলি

West Bengal Weather: রবিবারের পরে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো সোমবারেও বাড়ল তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে দু'ডিগ্রির বেশি। তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা আর নিচের দিকে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এবারের মতো শীত বিদায় নিচ্ছে বলে জানিয়েছেন আবহবিদরা।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবার নাগাদ দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হতে পারে মালদহ জেলায়।

আবহাওয়া

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন ও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে মঙ্গলবার নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার নাগাদ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। আর বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও এবং পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। রবিবার এই তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১১.৯)
বহরমপুর (১৪)
বাঁকুড়া (১১.৪)
বর্ধমান (১৩.৬)
কোচবিহার (৭.৯)
দার্জিলিং (৬.৮)
কালিম্পং ( ৮.৮)
দিঘা (১৪.৬)
কলকাতা (১৪.৯)
দমদম (১৪.৪)
কৃষ্ণনগর ( ১৪)
মালদহ (১৪.৫)
মেদিনীপুর (১৪.৫)
পুরুলিয়া (৯.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (১১)
সুন্দরবন (১৫.৫)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+