ভরা বসন্তে বর্ষা, পনেরো জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: বুধবার বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। আবার ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু এদিনেই বৃষ্টি বাধ সাধতে পারে সব রকমের আনন্দে। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন না হলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন রাজ্য জুড়ে বৃষ্টি হবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলা শুকনো থাকলেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত উচ্চচাপ বলয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে। যে কারণে আবহাওয়ায় এই পরিবর্তন।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এব বীরভূমের কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারেও সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে তার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৭.১)
বহরমপুর (১৫)
বাঁকুড়া (১৫.৯)
বর্ধমান ( ১৭)
কোচবিহার (৯.৬)
দার্জিলিং (৫.৮)
কালিম্পং (৯.৩)
দিঘা (১৭.৪)
কলকাতা (১৮.৬)
দমদম (১৮.২)
কৃষ্ণনগর (১৪.৬)
মালদহ (১৬.১)
মেদিনীপুর (১৯.১)
পুরুলিয়া (১৪.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (১৫.৯)
সুন্দরবন (১৬.৫)
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications