সকাল থেকে বইছে ঠান্ডা হাওয়া, ১৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কবার্তাও! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: বাংলার প্রতিবেশী ছত্তিশগড়ের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যে কারণে রবিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা। ঠান্ডা হাওয়াও বইছে। আবহাওয়া দফতরের তরফে এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। সেদিনও উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

রবিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূ্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

রবিবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার সকালে যা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৬ শতাংশ এবং ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় ০.৩ মিমি বৃষ্টি হয়েছে।

বাংলার জেলায় জেলায় শিরশিরানি হাওয়া! আবহাওয়ার পরিবর্তন কোথায়, জানাল আলিপুর হাওয়া অফিস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৬.৭)
বহরমপুর (১৭.২)
বাঁকুড়া (১৪.৮)
বর্ধমান (১৬)
কোচবিহার (১০.৪)
দার্জিলিং (৪)
কালিম্পং (৮.৩)
দিঘা (১৯)
কলকাতা (২০.৩)
দমদম (১৯.৫)
কৃষ্ণনগর (১৫.৬)
মালদহ (১৮.১)
মেদিনীপুর (১৮.৬)
পুরুলিয়া (১২.১)
শিলিগুড়ি (১০.২)
শ্রীনিকেতন (১৫.৪)
সুন্দরবন (১৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+