লক্ষ্মীবারে বাংলার সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস! অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা হাওয়া অফিসের
West Bengal Weather: এই সময়টায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিনটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দুই থেকে তিনটি জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আপাতত ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তা ৩৮ ডিগ্রিতে পৌঁছতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। এর ফলে অস্বস্তির আবহাওয়া তৈরি হতে পারে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবারের মতোই পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার নাগাদ সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে. এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
শনিবার উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
আপাতত দিন দুয়েক দিনের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। তবে তারপরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.৩)
বহরমপুর (২১.২)
বাঁকুড়া (২২.৭)
বর্ধমান (২৪)
কোচবিহার (১৯.৩)
দার্জিলিং (৯.৪)
কালিম্পং (১৪)
দিঘা (২৫)
কলকাতা (২৫.৮)
দমদম (২৫.২)
কৃষ্ণনগর (১৯)
মালদহ (২০.৭)
মেদিনীপুর (২৪.৫)
পুরুলিয়া (১৯.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন ( ২২)
সুন্দরবন (২৫)












Click it and Unblock the Notifications