West Bengal Weather: মেঘমুক্ত আকাশে হু-হু করে কমবে সর্বনিম্ন তাপমাত্রা, তবে জাঁকিয়ে শীত এখনই নয়
West Bengal Weather: মাঝেমধ্যেই উত্তুরে হাওয়া বইছে। আর তাতেই চড়া রোদে মিলছে শীতের আমেজ। শুক্রবার অবধি আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা।
যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকলেও জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। উত্তরবঙ্গেও জারি থাকবে শুষ্ক আবহাওয়া।

পৌষের শেষে ফের ভোলবদল আবহাওয়ার। আগামী দু-দিনে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। পরের তিন দিনে প্রায় একই জায়গায় থাকবে পারদ। পৌষ সংক্রান্তির আগে ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হওয়ায় বাধা পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের দুই থেকে চারটি জেলায় হালকা ও মাঝারি কুয়াশা থাকবে। আজ ও কাল সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ জানুয়ারি। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
উত্তরপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত অসমের সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরল উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে আজ থেকে ফের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। স্বাভাবিকের কাছে এলেও এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। মাঝারি কুয়াশার সতর্কবার্তা। আগামীকাল কুয়াশার দাপট অনেকটাই কমবে। আজ থেকে ফের তাপমাত্রা কমবে। আপাতত চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া।
উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে খুব হালকা কুয়াশা। কাল থেকে পরিষ্কার আকাশ। নামবে তাপমাত্রা। আগামীকাল আরও একটু কমবে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি নেমে আসবে পারদ। কলকাতায় ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়তে পারে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৫ শতাংশ।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications