কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি! জেলাগুলির কোথায় কেমন আবহাওয়া

West Bengal Weather: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল তাপমাত্রার পতনের। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পৌষ সংক্রান্তির আগে পতনের পূর্বাভাস ছিল। কিন্তু এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় এক ডিগ্রি বেড়ে গিয়েছে। জেলাগুলির অনেক জায়গাতেই একই পরিস্থিতি। তবে হাল ছাড়তে নারাজ আবহাওয়াবিদরা। জাঁকিয়ে শীত না পড়লেও শীত এখনই বিদায় নিচ্ছে না বলেই জানাচ্ছেন তাঁরা।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু'দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরেই দু'দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না পূর্বাভাসে জানানো হয়েছে।

বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপরের দু'দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।

Weather Alert: রাত পেরোলেই কড়া ঠান্ডা, কুয়াশা নিয়েও সতর্কবার্তা! বাংলার কোথায় কেমন আবহাওয়া একনজরে
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ১৩)
বহরমপুর (১৩.৬)
বাঁকুড়া (১১.৯)
বর্ধমান (১৩)
কোচবিহার (১০.১)
দার্জিলিং ( ৫)
কালিম্পং (১০)
দিঘা (১৫.৪)
কলকাতা (১৬.১)
দমদম (১৪.৪)
কৃষ্ণনগর (১০.২)
মালদহ (১৩.৭)
মেদিনীপুর (১৫.১)
পুরুলিয়া (১০.১)
শিলিগুড়ি (১১)
শ্রীনিকেতন (১১)
সুন্দরবন (১৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+