West Bengal Weather: ৫ জেলায় অতিভারী, ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: গত দু-তিন দিনের থেকে কলকাতা-দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সকাল থেকেই রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে এদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। কোথাও অতিভারী আবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃ্ষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হতে পারে ভারী বৃষ্টি।
বুধবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওদিন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাতি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে।

বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।












Click it and Unblock the Notifications